আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে বাজারে যেন ইউরিয়া সার সংকট দেখা না দেয়, কৃষকেরা সার নিতে এতে এসে যেন হয়রানি শিকার না হয়, কৃষকেরা সহজেই সার প্রাপ্তি নিশ্চিত করতে বিসিআইসি সার ডিলার ও বিএডিসি সার ডিলারদের নিয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন সার ডিলারদের উদ্দেশ্য করে বলেন, যেহেতু সারের সংকট নেই, সেক্ষেত্রে কেন সার নিতে এসে কৃষকরা হয়রানির শিকার হচ্ছেন এটা মোটেও কাম্য নয়। এছাড়াও ৫ কেজি, ১০ কেজি, ২০ কেজি সারের চাহিদা মিটাতে ডিলার ও খুচরা ডিলারদের সরকারী নীতিমালা অনুসারে সার বেচা-কেনার করার নির্দেশ দেন ইউএনও।
বৃহষ্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত জরুরী সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সামছুল আলম খান, উপজেলা কৃষি অফিসার হাসান আলী, বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, সার ডিলার মিজানুর রহমান তালুকদার, সাংবাদিক এমদাদুল হক দুলু প্রমূখ।
সভায় সিদ্ধান্ত গৃহিত হয়, সারের গাড়ি আসার পরে কৃষি উপ-সহকারী কর্মকর্তার অনুপস্থিতিতে গাড়ি থেকে সার নামানো যাবে না। এছাড়া কত বস্তা সার বেচাকেনা হচ্ছে তা প্রতিদিন হিসাব দিতে হবে। দিনের শেষে কত বস্তা সার জমা থাকল সেই হিসাবও দিতে হবে। সরকারী মূল্য অনুসারে প্রতি বস্তা ১১শ টাকার বেশী নেয়া যাবে না এবং খুচরা ডিলারদের কাছে মূল্য ধরবে ১০৮০ টাকা। কোন ক্রমেই সরকারী মূল্যকে উপেক্ষা করে বেশি মূল্যে সার কেনা বেচাকেনা করা অপরাধ।
নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার।...








