বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল ভুটভুটি মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী জাহিদুল ইসলাম নামে ১জন নিহত ও কবির হোসেন নামে ১জন গুরুতর আহত হয়েছে। জানাযায় ৪ ফ্রেব্রুয়ারী শনিবার সকাল ৯টায় উপজেলার মাতাজিহাট-হাপানিয়া সড়কের ভূবন নামক স্থানে এই দূর্ঘটনাটি ঘটে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় গাবনা গ্রামের মৃত জব্বারের ছেলে কবির হোসেন ওরফে আনিস (২৬) ও তার ভাগিনা মহাদেবপুর উপজেলা সারতা গ্রামের রুবেল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৩) মোটরসাইকেল যোগে ভরট্ট গ্রামে তার বোনের বাড়ী যাওয়ার পথে উক্ত স্থানে ঘটনাটি ঘটে। স্থানীয়রা বলেন গরুবাহী ভুটভুটি মাতাজিহাট যাচ্ছিল অপরদিক থেকে আসা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনাস্থলেই জাহিদুলের মৃত্যু ঘটে। কবির হোসেন কে গুরুতর আহত অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ জয়নালের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মোটরসাইকেল ও ভুটভুটি জব্দ করেছে। এ বিষয়ে ইউডি মামলার প্রস্তুতি চলছে।








