বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছীতে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকালে বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত পরিষদের হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অত্র ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ড. আকরাম হোসেন চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু। শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার শান্তি কামনা করে দোয়া প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা আওয়ালীগীগের নেতা-কর্মী, সুধিজন ও এলাবাসী অংশ গ্রহন করেন।
নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার।...








