বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউপির গোবরচাঁপা হাটে মাছ বাজারের জায়গা জবর দখলের অভিযোগ উঠেছে। অবৈধভাবে জায়গা দখল করায় হাটুরিয়াসহ মৎস্য জীবিরা চরম দুর্ভোগের মুখে পরেছে। বাজারের মাছ ব্যবসায়ীরা গত ২৫ সেপ্টম্বর রোববার নওগাঁ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছে। এলাকাবাসী জানায়, গোবরচাঁপাহাটের দক্ষিণ পার্শ্বে মাছ কেনা-বেচার বাজার বসে। কিছুদিন পূর্বে সবুজ হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে হাটের মাছ বাজারের কিছু অংশ তাদের সম্পত্তি দাবী করে জবর দখল করে ইট টিন দ্বারা ঘর করে ও মাটি ভরাট করে মাছ বাজারের পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়।
সরজমিনে তথ্য সংগ্রহকালে দেখা যায়, সোমবার গোবরচাপা হাটে মাছ বাজারের পানি নিষ্কাশন ও মাছ পরিবহন করা গাড়ীর জায়গা না থাকায় ব্যবসায়ীরা মাছ বেচা-কেনা বন্ধ রেখেছে। এদিকে হাটের দিন মাছ কেনার জন্য সাধারণ মানুষ ঘুরপাক খাচ্ছে। এসময় মাছ ক্রেতা চাপাইনগর গ্রামের ছামসুল আলম (৬৫), মামুদপুর গ্রামের শামসুল (৬২) সহ হাটুরিয়ারা জানান পূর্ব পুরুষ থেকে এখানে মাছ কেনা বেচার বাজার বসে। কোনদিন শুনিনাই এটা ব্যক্তি মালিকানা জমি। মাছ বাজার সমিতির সভাপতি এমরান জানান, মাছ বাজারের জায়গা অবৈধভাবে সবুজ জবর দখল নেয়ার চেষ্টা করছে। আমরা বিষয়টি বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি) কে অবগত করেছি কিন্তু কোন ব্যবস্থা নেয়নি। এখন আমাদের দাবী মাছ বাজারের পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ড্রেন ও মাছ পরিবহন করা গাড়ীর জায়গার ব্যবস্থা করা আশু প্রয়োজন।
এ বিষয়ে আহাদ ইসলাম সবুজ বলেন, ৬৫ নং দাগে ৮ শতক ও ৬৬ নং দাগে ৮ শতক জমি ক্রয় সূত্রে আমি মালিক। আমার খাজনা খারিজও করা আছে। আমি হাটের জায়গা দখল করিনি।
তথ্য সংগ্রহকালে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা ও ইউপি সদস্য পরিমলের কাছে এ বিষয়ে জানতে চাইলে মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা বলেন হাটের জায়গা কেউ অবৈধভাবে দখল নিতে পারবে না। আগামী অক্টোবরের মধ্যে মাছ বাজারের জলাবদ্ধতা নিরশনের জন্য পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন গবরচাঁপা হাট নিয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি দেখার জন্য এসিল্যান্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার
উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে অফিসার ও ফোর্সদের ব্রিফিং করলেন এসপি আল মামুন শিকদার।...








