নিজস্ব সংবাদদাতা:
অবশেষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ডাম্পিং জোন নির্মাণের জন্য জমি
অধিগ্রহণ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হতে চলেছে। এক শ্রেনীর দালাল চক্র
সম্প্রতি বন্দরের লক্ষনখোলা ও ধামগড়সহ তার আশ পাশের এলাকার নিরীহ ভূমি
মালিকদেরকে ফুসলিয়ে তাদের কাগজপত্র ও জমির মালিকানা বেহাত করার পাঁয়তারা
চালিয়ে আসলেও ১১ অক্টোবর সকাল থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের একটি চৌকশ টীম সরেজমিনে গিয়ে জমি
মালিকদের কাগজপত্র যাছাই-বাছাই করেন। এ সময় তারা প্রকৃত জমির মালিকদের
তথ্য ও ছবিসহ ভিডিও চিত্র রেকর্ড করেন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যৌথ তত্ত¡াবধানে জমি অধিগ্রহণ প্রক্রিয়া
শুরু করায় ভূমি মালিক ও এলাকাবাসী জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন
কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে। উল্লেখ্য,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের
ডাম্পিং জোন নির্মাণকে কেন্দ্র করে সজল,আনোয়ার ও রফিক নামে জনৈক চিহ্নিত
৩ দালাল নিজেদেরকে কখনো ডিসি অফিসের,কখনো মন্ত্রণালয়ের কখনো বা আবার
প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তার আতœীয় পরিচয় দিয়ে লক্ষনখোলা ও ধামগড়সহ আশ
পাশের এলাকার নিরীহ লোকজনকে ফুসলিয়ে তাদের জমি-জমা গ্রাস করার পাঁয়তারা
চালিয়ে আসছিল। এ বিষয়ে ভুক্তভোগীদের অনেকেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও
সিটি কর্পোরেশনের সহযোগিতা চেয়ে স্ব স্ব দপ্তরে আবেদন করলে ও আবেদনের
প্রেক্ষিতে ১১অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের সার্ভেয়ার
ইকবাল হোসেন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সার্ভেয়ার আব্দুস সালামসহ
একটি চৌকশ টীম মঙ্গলবার দিনব্যাপী ভূমি মালিকদের জমি ও বাড়ি-ঘর সরেজমিনে
পরিদর্শণ করে তথ্য ও ছবিসহ ভিডিও চিত্র রেকর্ড করেন। তবে সরকারিভাবে ভ‚মি
মালিকদের কাগজপত্র যাচাই বাছাইকালে প্রতারকদের কাউকে দেখা যায়নি বলে
জানিয়েছে এলাকাবাসী।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







