নিজস্ব সংবাদদাতা:
বন্দরের যুবলীগ নেতা খান মাসুদের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে ২৫
জানুয়ারী বুধবার সকাল ১১ টায় বন্দর সিএনজি স্ট্যান্ডে ১নং খেয়াঘাট
অটোরিকশা মালিক সমিতির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের
সহ-সভাপতি মোঃ জসিমউদ্দিন জসু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শাহ
আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম
মৃধা,মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ আশরাফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন,খান মাসুদের সাথে তারাই বিরোধ করে যারা নিজেরা কিছু
করতে পারেনা। খান মাসুদকে নিয়ে তারাই ইর্ষা করে যারা মানুষের কল্যাণে কাজ
করতে পারেনা। খান মাসুদকে তারাই প্রতিপক্ষ ভাবে যারা দলের কোন কাজে
আসেনা। বক্তারা আরো বলেন,এই বন্দরের মাটিতে আর একজন খান মাসুূদ দেখাতে
পারবেন যে নাকি দুঃখীর দুঃখে কাঁদে। মনে রাখবেন খান মাসুদ যা পারে বড় বড়
নেতারাও তা পারেনা সভা-সমাবেশে খান মাসুদের কর্মীরা না গেলে সেই
সভা-সমাবেশ সফল হয়না। তাহলে খান মাসুদের দোষটা কোথায়?
রাষ্ট্রীয় সম্মানে বিদায় নিলেন রণাঙ্গনের বীর আবু সাঈদ মিয়া
আনোয়ারুল ইসলাম জামিল, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব গাড়াখোলা গ্রাম নিবাসী বীরমুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (৮৯)...








