Monday, November 2, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
  • /প্রবাসী খবর
  • অপরাধ
  • আইন/আদালত
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • জাতীয়
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • আন্তর্জাতিক
  • প্রশাসন
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • ভারত/কলিকাতা
  • রাজধানী ঢাকা
  • শিক্ষা
  • সাংবাদিক/মিডিয়া
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

admin by admin
May 8, 2023
in জাতীয়, বাংলাদেশ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

 

রেল শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে : অধ্যাপক হারুনুর রশিদ খান
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, রেলওয়ে কর্মরত শ্রমিকরা দীর্ঘদিন যাবত বৈষম্যের শিকার হয়ে আসছে। সরকারি অন্যান্য সেবাখাতে কর্মরত শ্রমিকরা বেশ কিছু সুবিধা পেলেও রেলওয়ে শ্রমিকরা বঞ্চিত রয়ে গেছে। রেল শ্রমিকদের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিতে হবে।

তিনি আজ রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কার্যকরী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রেলওয়ে এমপ্লয়ীজ লীগের কেন্দ্রীয় সভাপতি আকতারুজ্জামান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। এতে আরও বক্তব্য রাখেন এমপ্লয়ীজ লীগের কার্যকরী সভাপতি মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি সরকার নাহারুল ইসলাম, মোঃ হাফিজুর রহমান, আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক রেনায়েল আলম, ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার প্রমুখ।

অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, দেশে সরকারি কিংবা ব্যক্তি মালিকাধীন প্রতিষ্ঠানে একই চিত্র দৃশ্যমান। সর্বক্ষেত্রে শ্রমিকদের ঠকানোর জন্য একদল মানুষ তৎপর থাকে। রেলওয়ে এদেশের সবচেয়ে বড়ো সেবাখাত গুলোর একটি। এখানে যারা মানুষের সেবায় নিয়োজিত তাদের নিজেদের জীবন বিপন্ন। তারা তাদের শ্রমের কাক্সিক্ষত মজুরি পায় না। একজন শ্রমিক যখন তার ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হয় তখন তার পক্ষে মানুষকে সর্বোচ্চ সেবা উপহার দেওয়া সম্ভব হয় না। ফলে সাধারণ মানুষরা পদে পদে রেলওয়ের সেবা থেকে বঞ্চিত হচ্ছে। রেলওয়ের দুর্দশা কাটিয়ে উঠার জন্য সর্বপ্রথম রেল শ্রমিকদের জীবনমান উন্নয়নের পদক্ষেপ গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশে রেলওয়ে সবচেয়ে বড়ো গণপরিবহন। অথচ আমাদের দেশে দিন দিন রেলখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের মানুষ রেলের সেবা গ্রহণ করতে চায়। রেলের যে বিপুল পরিমাণ যাত্রী আছে তাতে কোনোভাবেই রেলখাত লোকসান হতে পারে না। একশ্রেণির অসৎ কর্মকর্তারা রেলখাতকে ডুবিয়ে দিচ্ছে। তারা চায় না মানুষ রেলের সেবা গ্রহণ করুক। তাই তারা বিভিন্ন কৌশলে যাত্রীদের উন্নত সেবা বঞ্চিত করার জন্য রেলের সিট, বগি ও টয়লেট অপরিষ্কার-অপরিচ্ছন্ন রাখে। যাত্রার সময় ও অযথা বিভিন্ন স্ট্রেশনে যাত্রা বিলম্ব করে যাত্রীদের রেল থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য করছে। এই অবস্থা থেকে পরিত্রাণ করার জন্য রেলওয়ে শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। যাত্রী সেবার মান বৃদ্ধি ও নিজেদের দাবি পূরণে সোচ্চার আন্দোলন গড়ে তুলতে হবে।

বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ২৩ দফা দাবি সমূহ

১.পদ্মা সেতুতে দ্রুত রেললাইন চালু করে দেশের ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে হবে।
২.রেলওয়ের আয় বৃদ্ধির লক্ষ্যে বন্দরসমূহে হ্যান্ডিলিংকৃত কন্টেইনারের ৫০% রেলের মাধ্যমে পরিবহনের দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং প্রস্তাবিত আইসিডিসমূহ নির্মাণ পূর্বক সকল রেল ট্র্যাক ডবল লাইনে উন্নীত করতে হবে সে মোতাবেক জনবল ব্যবস্থা ঢেলে সাজাতে হবে।
৩.বৈশ্বিক উষ্ণতা ও কার্বণ নিঃসরণ প্রশমনসহ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করতে হবে। এ প্রকল্পে বৈশ্বিক উষ্ণতা রোধ ফান্ড পাওয়াসহ রেলওয়ের বিভিন্ন কেনাকাটায় কার্বন ট্রেড সুবিধা প্রাপ্য হবে।
৪.দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৯ম পে-কমিশন এর মাধ্যমে ১১-২০ গ্রেড এর বেতন বৈষম্য দূর করতে হবে এবং অন্তবর্তী সময়ের জন্য ৫০% মহার্ঘভাতা প্রদান করতে হবে।
৫.পেনশন ৯০% এর স্থলে ১০০% এবং গ্র্যাচুইটি প্রতি টাকায় ২৩০ টাকা এর স্থলে ৫০০ টাকা প্রদান করতে হবে। কর্মচারীদের ইন্স্যুরেন্স সরকার ঘোষিত ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা ও দাফন-কাফন বাবদ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা প্রদান করতে হবে।
৬.সকল ট্রেড ইউনিয়নের মতামতের ভিত্তিতে নিয়োগ বিধি ২০২০ এর প্রয়োজনীয় সংশোধন করে দ্রুততার সাথে শুন্য পদের বিপরীতে নিয়োগ ও পদোন্নতি প্রদান করতে হবে। নিয়োগ বিধিতে মঞ্জুরিকৃত সকল পদের বিপরীতে পদোন্নতির ব্যবস্থা সংযোজন করতে হবে।
৭.রানিং স্টাফদের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত মাইলেজ সুবিধা বাতিল করা যাবে না। বাংলাদেশ শিপিং কর্পোরেশন ও বাংলাদেশ বিমানের সাথে মিল রেখে সুবিধাদি আপগ্রেড করতে হবে।
৮.রেলওয়ের কল্যাণ ট্রাস্টকে সেনা কল্যাণের ন্যায় ঢেলে সাজাতে হবে এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের দায়িত্ব প্রদান করতে হবে।
৯.রেলওয়ের অপচয় ও দুর্নীতি রোধে টেকনিক্যাল নিরীক্ষা কমিটি গঠন করতে হবে।
১০.নিয়োগ বিধিতে ট্রেড এ্যাপ্রেন্টিসদের প্রশিক্ষণকাল ০২ বছর নির্ধারণ করতঃ পূর্বের ন্যায় স্কিল গ্রেড-২ পদের বিপরীতে আত্মিকরণ করতে হবে।
১১.রেলওয়ে হাসপাতাল ও ডিসপ্রেন্সরীসমূহে নিয়মিত ডাক্তারসহ জরুরি ঔষধ ও অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করতে হবে।
১২.নিয়োগযোগ্য শুন্য পদ পূরণের জন্য স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রেলপোষ্যদের ৪০% চাকরি কোটা নিশ্চিত ও সুষম বণ্টন করতে হবে।
১৩.দ্রুততম সময়ের মধ্যে দোহাজারী-কক্সবাজার রেলপথ, খুলনা-মংলা রেলপথ, বগুড়া-জামতৈল রেলপথ চালু করতে হবে।
১৪.লাকসাম-ঢাকা কর্ড রেলপথ, নোয়াখালী-সুবর্ণচর, সোনাইমুড়ি-লক্ষ্মীপুর, পদ্মাসেতু লিংকে ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল-কুয়াকাটা, ভাটিয়ারী-ষোলশহর, সান্তাহার-আমনুরা, আবদুলপুর-রাজশাহী ডুয়েলগেজ, ঢাকা-মানিকগঞ্জ, আরিচা-পাটুরিয়া রেল লাইনসহ প্রস্তাবিত সকল রেলপথ বাস্তবায়ন চাই।
১৫.নিরাপত্তা ও দ্রুত গতির স্বার্থে গুরুত্বপূর্ণ লেবেল ক্রসিংসমূহে ইন্টার লকিং সিস্টেম এবং আন্ডারপাস ও ওভারপাস চালু করতে হবে।
১৬.০৩.১২.২০১৭ ইং মহাপরিচালকের পত্রের মর্ম মতে সকল টি.এল.আর সাবস্টিটিউটদের আত্মীকরণ করতে হবে। দক্ষ টিএলআরদের বাদ দেওয়া যাবে না এবং আউটসোসিং সিদ্ধান্ত বাতিল করতে হবে।
১৭.পাহাড়তলী, সৈয়দপুর, কেলোকো-কারখানাসমূহকে আধুনিকায়ন করে ইঞ্জিন, কোচ ও ওয়াগন সংযোজনের কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
১৮.রেলওয়ে আবাসন ব্যবস্থার আধুনিকায়ন করতে হবে এবং স্থান ও আয়তনভিত্তিক বাসা ভাড়া নির্ধারণ করতে হবে। রেলওয়ের অতি পুরাতন (৫০ বছর ঊর্ধ্ব) বাসা-বাড়িসমূহ কর্মকর্তা-কর্মচারীদের বসবাসের লক্ষ্যে ৫% বাসা ভাড়া কর্তন সাপেক্ষে বরাদ্দ দিতে হবে। এতে রেলের সকল বাসা-বাড়ি রেল কর্মচারীদের ব্যবহার নিশ্চিত হবে।
১৯.মহিলা কর্মচারীদের জন্য চাইল্ড কেয়ার সেন্টার, পৃথক ইবাদত খানা ও ওয়াশরুমের ব্যবস্থা করতে হবে।
২০.রেলের অব্যবহৃত ভূমি রেল কর্মচারীদের স্থায়ী আবাসনের জন্য বরাদ্দ প্রদান করতে হবে এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসিক ভবন নির্মাণ করতে হবে ও পানি, বিদ্যুৎ, গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
২১.প্রস্তাবিত মেডিকেল কলেজে ৪০% কোটা নির্ধারণপূর্বক ৫০% রেয়াতীহারে রেলপোষ্যদের অধ্যয়নের সুবিধা দিতে হবে।
২২. iBAS++ সংক্রান্ত সৃষ্ট জটিলতা দ্রুত নিরসন করতে হবে।
২৩.এলএম, এএলএম, ইঞ্জিনিয়ারিং স্টাফ, অফিস সহকারী, মেডিকেল স্টাফ, ট্রেড এ্যাপ্রেন্টিস, অফিস সহায়ক, টিটিই, গার্ড, কন্ট্রোল কর্মচারী ও কেবিন মাস্টারদের ন্যায্য দাবিসমূহ পূরণ করতে হবে।

Views: 299

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর  সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

by admin
November 2, 2026
0
1

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ-কাছিরগাতি-বিশ্বম্ভরপুর সড়কের অনিয়ম...

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স

by admin
November 2, 2026
0
9

বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলা...

এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

by admin
November 2, 2026
0
3

এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় যথেষ্ট ভালো...

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

by admin
November 2, 2026
0
4

গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মোঃ রেজাদুল ইসলাম রেজা স্টাফ রিপোর্টার: গাইবান্ধায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প   আখলাক হুসাইন

আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন

by admin
November 2, 2026
0
3

আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন কিছু মানুষ নিজে বেশি দূর এগোতে পারেন না, অথচ তাঁদের হাত ধরেই...

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে  মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা

by admin
November 2, 2026
0
5

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম ৭ এসএসবিসি...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন November 2, 2026
  • বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স November 2, 2026
  • এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী November 2, 2026
  • পলাশবাড়ীতে ছাত্রদল নেতা সোহেলের পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন November 2, 2026
  • গাইবান্ধায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত November 2, 2026
  • আমার আব্বা: একজন স্বপ্নবান কৃষকের গল্প আখলাক হুসাইন November 2, 2026
  • কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা November 2, 2026
  • ছেলের চেয়ারম্যান প্রার্থিতায় প্রচারণায় নামলেন বাবা, চাইছেন দোয়া ও সমর্থন November 2, 2026
  • বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ November 2, 2026
  • মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক November 2, 2026
  • জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা November 2, 2026
  • আশফালিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটসাল বার ফুটবল টুর্নামেন্টে সিজান-১ উদ্বোধন। November 2, 2026
  • চৌদ্দগ্রামে জাতীয় যুব দিবস পালিত November 2, 2026
  • চৌদ্দগ্রামে সেরা সিংরাইশ রহমানিয়া বালিকা আলিম মাদরাসা November 2, 2026
  • নরসিংদীর আইয়ূব পুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন November 2, 2026
  • “নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন” November 2, 2026
  • মদন পৌরসভার নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোঃ এনামুল হকের গণসংযোগ ও দোয়া প্রার্থনা November 2, 2026
  • বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত November 2, 2026
  • তালেবান প্রশাসনের নারী শিক্ষা নিষেধাজ্ঞার পক্ষে জাকির নায়েকঃ বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে জাকির নায়েক। November 2, 2026
  • সুনামগঞ্জের হালুয়ারঘাট এলাকায় সাংবাদিকতার পরিচয়ে হাসান আলীর বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগে এলাকাবাসির মানববন্ধন November 2, 2026
  • যুবদলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত November 2, 2026
  • মাদ্রাসায় শিশু নির্যাতন ও অনিয়মের তদন্ত দাবি ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যানের November 1, 2026
  • প্রবাসী বাঙালি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নির্বাচনে বিকাশ পরিষদের নিরঙ্কুশ বিজয়, November 1, 2026
  • ১৭ ডিসেম্বর উভয় পক্ষের তথ্য-উপাত্ত সাবমিটের নির্দেশ November 1, 2026
  • পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নবাগত প্রধান নির্বাহী কর্মকর্তার শুভেচ্ছা বিনিময় November 1, 2026
  • চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি November 1, 2026
  • এইচএসসিত এবারও রংপুরর প্রতিষ্ঠানগুলা শীর্ষ November 1, 2026
  • চৌদ্দগ্রামে তাফসিরুল কোরআন মাহফিলে শায়েখ আহমেদ আলী মোল্লা ইসলামী আইনের বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি আসবে না November 1, 2026
  • মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান November 1, 2026
  • ভোলাহাটে বাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ! হত্যার চেষ্টায় গুরুতর আহত যুবক! November 1, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর  সংবাদ সম্মেলন

      সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

      November 2, 2026
      বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স

      বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নার্সকে পিটিয়ে জখম করলো অপর সহোদর দুই বোন নার্স

      November 2, 2026
      এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

      এ সরকারের সময়ে গুম-ক্রসফায়ার হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

      November 2, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল
      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • জাতীয়
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • আন্তর্জাতিক
      • প্রশাসন
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • ভারত/কলিকাতা
      • রাজধানী ঢাকা
      • শিক্ষা
      • সাংবাদিক/মিডিয়া
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d