মিরসরাই প্রতিনিধি
মিরসরাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ফাতেমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর ইউনিয়নের ওয়ার্লেস এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহত ফাতেমা ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের মধ্যম তালবাড়িয়া গ্রামের মৃত লাতু মিয়ার স্ত্রী।
জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় মিঠাছড়া বাজারে শীতল পাটি বিক্রি করতে যাচ্ছিলে ফাতেমা। রাস্তার পাশ দিয়ে বাজারে যাওয়ার পথে ওয়ার্লেস এলাকায় চট্টগ্রামগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ওই বৃদ্ধাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় ফাতেমা বেগম নামে এক বৃদ্ধা সেই ট্রাকের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহ ও ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








