আল আমিন মন্ডল (বগুড়া) ঃ বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন সহ উপজেলা বিএনপির নেতা ফজলে রাব্বী মন্ডল ফিরোজ ও হারুনুর রশিদ হারুনের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদের অতিদ্রুত নিঃশর্ত মুক্তির দাবীতে গতকাল শুক্রবার বাদআছর বগুড়া গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সভাপতি একাব্বর হোসেন একাব এর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মুঞ্জুর মোরশেদ। উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক এস এম রাঙ্গা’র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গদলের মোজাম্মেল হক, ইউপি সদস্য শফিকুল ইসলাম, হান্নান, হাফিজার, পিন্টু, সাইফুল, সাহাদত, রেজাউল, আশরাফ, রাজ্জাক, রিপন, ইসরাফিল, হযরত, মোহাম্মাদ, মজিদ, আক্তারুল, কামরুল ইসলাম, বিষু, টিটু, সানলু, লিটন, বাদল, রিপন, তাহের, জাহিদুল, আরিফুল, তৌহিদুল ইসলাম, আশিক হাসান, পিয়াস, আরাফাত, বিদ্যুৎ, আলমগীর প্রমূখ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







