রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-সারা দেশের ন্যায় দিনাজপুর বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মা দিবস পালিত হয়েছে। আজ রোববার (৮ই মে) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উক্ত দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সময় মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু,বিশেষ অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কলছুম বানু,উপজেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক মশফিকুর রহমান, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওছার আলী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন,মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহানসহ অনেকেই উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুধিজন,নারী উদ্যোক্তা,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন বলে জানা যায়।।







