Monday, October 12, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home জাতীয়

ভোলার ইলিশা গ্যাসক্ষেত্র ১৯০ কোটি টাকা বিনিয়োগে মিলেছে ২৭ হাজার কোটি টাকার গ্যাস

admin by admin
May 31, 2023
in জাতীয়, বরিশাল বিভাগ, বাণিজ্য, বিশেষ সংবাদ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের ২৯তম গ্যাসক্ষেত্রের স্বীকৃতি পেল ভোলার ইলিশা। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আমদানীকৃত এলএনজির মূল্য বিবেচনায় এখানে মজুদকৃত গ্যাসের মোট মূল্য নিরূপণ করা হয়েছে প্রায় ২৭ হাজার কোটি টাকা। আর জমি অধিগ্রহণ থেকে প্রয়োজনীয় মালামাল ক্রয়সহ এখান থেকে অনুসন্ধান ও কূপ খননসহ এখন পর্যন্ত জ্বালানি বিভাগের মোট খরচ হয়েছে ১৯০ কোটি টাকা।

গ্যাসের চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভরশীল না থেকে বাংলাদেশের স্থানীয় উত্তোলন ও অনুসন্ধানে বিনিয়োগ বাড়ানো উচিত বলে বিভিন্ন সময়ে মত দিয়েছে জ্বালানি খাতের স্থানীয় ও আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠান। দেশে গ্যাস খাতের মহাপরিকল্পনা তৈরি করতে গিয়ে ২০১৭ সালে ডেনমার্কের প্রকৌশল ও পরামর্শক প্রতিষ্ঠান র‍্যাম্বল এক প্রক্ষেপণে বলেছিল, ২০২১ থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর বাংলাদেশে চাহিদা পূরণে গ্যাস আমদানিতে ৩ বিলিয়ন ডলারের বেশি অর্থ প্রয়োজন হবে। আমদানিনির্ভর না থেকে এ অর্থ যদি স্থানীয় পর্যায়ে গ্যাস অনুসন্ধান-উন্নয়নে কাজে লাগানো হয়, তাহলে এখান থেকে সুফল পাওয়া যাবে আরো অনেক বেশি।

বাস্তবেও স্থানীয় পর্যায়ে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনে বিনিয়োগ বাড়িয়ে সফলতার দেখা পেয়েছে জ্বালানি বিভাগ। ২০২২ সালজুড়ে নয়টি কূপে অনুসন্ধান, উত্তোলন ও ওয়ার্কওভার চালিয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি অনুসন্ধান ও উত্তোলন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এতে বাপেক্সের ব্যয় হয়েছে ৮১২ কোটি টাকা। আর এ বিনিয়োগের মাধ্যমে এলএনজি আমদানিতে অন্তত ১ লাখ কোটি টাকার ব্যয় সাশ্রয় করেছে বাপেক্স। ইলিশা গ্যাসক্ষেত্রেও একইভাবে প্রায় ২৭ হাজার কোটি টাকার গ্যাসের সংস্থান হয়েছে মাত্র ১৯০ কোটি টাকা ব্যয় করে।

বাপেক্স সূত্রে জানা গেছে, সাধারণত একটি গ্যাসকূপ খনন থেকে শুরু করে গ্যাসপ্রাপ্তি নিশ্চিত হওয়া পর্যন্ত তিন-পাঁচ মাস সময়ের প্রয়োজন হয়। যদিও ইলিশা-১ কূপটি খনন করে গ্যাস পেতে সময় লেগেছে ১ মাস ১৬ দিন। তবে ইলিশা থেকে গ্যাস উত্তোলন করতে এখনো দেড়-দুই বছরের মতো সময় প্রয়োজন বলে জানান সংস্থাটির কর্মকর্তারা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে বাপেক্সের এক কর্মকর্তা বলেন, ‘ইলিশা গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করতে দেড়-দুই বছরের মতো সময়ের প্রয়োজন। ওখানে প্রসেস প্লান্ট, পাইপলাইন নির্মাণ করতে হবে। সেখানে থাকা অন্য গ্যাস পাইপলাইনের সঙ্গেও যুক্ত করতে হবে।’

গ্যাসক্ষেত্রটিতে গ্যাসের সম্ভাব্য মজুদ নিরূপণ হয়েছে ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গ্রাহক পর্যায়ে গ্যাস বিক্রির মূল্য বিবেচনায় মজুদকৃত গ্যাসের আর্থিক মূল্য ৬ হাজার ৭৮৮ কোটি টাকা। আর দীর্ঘমেয়াদি চুক্তির ভিত্তিতে আমদানীকৃত এলএনজির দাম হিসাব করলে ইলিশায় পাওয়া গ্যাসের মূল্য প্রায় ২৬ হাজার ৭৫০ কোটি টাকা।

বাপেক্সের তত্ত্বাবধানে ইলিশা গ্যাসক্ষেত্রের কূপ খনন (ইলিশা-১) করেছে রাশিয়ার জ্বালানি খাতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গ্যাজপ্রম। বাপেক্স সূত্রে জানা গেছে, জমি অধিগ্রহণ, ঠিকাদারের বিল, কূপের প্রয়োজনীয় মালামাল ক্রয়, পরিচালন ও আনুষঙ্গিক ব্যয় মিলিয়ে মোট খরচ হয়েছে ১৯০ কোটি টাকা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ৯ মার্চ ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মালেরহাট এলাকায় ইলিশা-১-এর খননকাজ শুরু হয়। এরপর গত ২৪ এপ্রিল ৩ হাজার ৪৭৫ মিটার গভীরে তিনটি স্তরে ‘ড্রিল স্টেম টেস্টের’ (ডিএসটি) মাধ্যমে সফলভাবে খননকাজ সম্পন্ন হয়। ভূতাত্ত্বিক তথ্য ও ডিএসটি টেস্ট অনুযায়ী, কূপটিতে গ্যাসের সম্ভাব্য মজুদ ২০০ বিসিএফ। দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট হারে উত্তোলন করলে এখান থেকে গ্যাস পাওয়া যাবে ২৫-২৬ বছর।

জ্বালানি বিভাগের হিসাব অনুযায়ী, ভোলার শাহবাজপুর, ভোলা নর্থ ও ইলিশা মিলে ২ দশমিক ২৩ টিসিএফ (লাখ কোটি কিউবিক ফুট) গ্যাসের মজুদ রয়েছে। আর ভোলা থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস দৈনিক উত্তোলন করা সম্ভব বলে জানায় সরকারের এ বিভাগ (জ্বালানি বিভাগ)।

ভোলার ইলিশাকে গতকালই দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানীতে গতকাল নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, ‘‌ভোলায় আবিষ্কৃত তিনটি গ্যাসকূপ থেকে ১৫০-২০০ এমএমসিএফ গ্যাস উত্তোলন করা সম্ভব। এ গ্যাস আমাদের একটা বড় সম্ভাবনার দিক উন্মোচন করল। গ্যাস সংকট পরিস্থিতির মধ্যে এটা সমগ্র বাংলাদেশের জনগণের জন্য সুখবর। ভোলায় প্রায় তিন টিসিএফ গ্যাস মজুদ রয়েছে।’

জ্বালানি খাতসংশ্লিষ্টরা বলছেন, দেশে অনুসন্ধান কার্যক্রম স্থবির ছিল দীর্ঘ সময় ধরে। স্থানীয় বিনিয়োগে অবহেলা থাকলেও গ্যাস খাতে এলএনজি আমদানির ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছিল বাংলাদেশ। এ কারণে এতদিন গ্যাস পাওয়ার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে ছিল। দেরিতে হলেও অনুসন্ধান কার্যক্রমের এ তৎপরতা যাতে ধীর না হয়, সে বিষয়েও জ্বালানি বিভাগের জোরালো তদারকি থাকা দরকার।

জ্বালানি বিশেষজ্ঞ ও ভূতত্ত্ববিদ অধ্যাপক বদরূল ইমাম বলেন, ‘কূপ খনন করলেই যে গ্যাস পাওয়া যাবে, তা আমরা দীর্ঘদিন বলে আসছি। ইলিশায় গ্যাস পাওয়া তার বড় প্রমাণ। কেউ কেউ মনে করেন, দেশে গ্যাস নেই। আসলে তা সঠিক নয়। আমরা আরো কূপ খনন ও জরিপ চালালে গ্যাস পাব। আর গ্যাস পেলে যে পরিমাণ অর্থের এলএনজি আমদানি করছি, তার খরচ অর্ধেকে নামিয়ে আনতে পারব। একটি আমদানিনির্ভর জ্বালানির ওপর ভরসা করে আমরা বসে থাকতে পারি না।’

জ্বালানি বিভাগের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৫ সাল নাগাদ জাতীয় গ্রিডে ৬১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস স্থানীয় উৎস থেকে যুক্ত হবে। এ পরিকল্পনার অংশ হিসেবে কাজ করছে বাপেক্স।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘জ্বালানি বিভাগের আগামী ২০২৫ সাল পর্যন্ত গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে বাপেক্স সর্বাত্মক কাজ করে যাবে। আগামী ২০২৫ সাল পর্যন্ত বাপেক্স কোথায়, কোন এলাকায় কূপ খনন করবে সেই পরিকল্পনাও সাজানো রয়েছে।’ সূত্র : বণিক বার্তা

Post Views: 484

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আপস

পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আপস

by admin
October 12, 2026
0
0

ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বীথি আক্তারের...

অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর

অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর

by admin
October 11, 2026
0
9

অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর শ্রমিকের দারিদ্র্যের ওপর বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা...

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে

by admin
October 11, 2026
0
7

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুইজন বাংলাদেশি নিহতদের পাশাপাশি চারজন গুরুতর আহত হয়েছেন। তারা সৌদি...

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য

by admin
October 11, 2026
0
22

বিশেষ প্রতিনিধি চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ নাছির উদ্দীনের বিরুদ্ধে রমরমা...

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ

by admin
October 9, 2026
0
4

বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ মোঃ আবদুল্লাহ বুড়িচং (কুমিল্লা) কুমিল্লার বুড়িচং উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক ফলাফল বিশ্লেষণ ও শিক্ষার...

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

by admin
October 9, 2026
0
19

জাতীয় পর্যায়ে ""শ্রেষ্ঠ গুণী শিক্ষক" সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিজস্ব প্রতিনিধি কক্সবাজার থেকে (কামরুন তানিয়া)...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আপস October 12, 2026
  • বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন October 11, 2026
  • জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ October 11, 2026
  • সন্দ্বীপ চ্যানেলে অভিযান,  আড়াই লাখ টাকার জাল জব্দ October 11, 2026
  • অবিলম্বে গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুণঃগঠন কর : ন্যূনতম মজুরি ৩০,০০০ টাকা ঘোষণা কর October 11, 2026
  • তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকল্প নেই : নুরুল আমিন এমপি October 11, 2026
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে October 11, 2026
  • বীরগঞ্জে উত্তরবঙ্গের পরিচিত কবিয়াল ক্ষিতীশ সরকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি, মোটরসাইকেল-স্বর্ণালংকারসহ মালামাল লুট October 11, 2026
  • নড়াইল সদর থানা পুলিশের অভিযানে প্রাইভেটকার ও ৫০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার October 11, 2026
  • অর্ধ শত কোটি টাকার অবৈধ সম্পদ, নিজ জেলায় কর্মরত ।১২ বছর চাঁদপুর জেলা পরিষদের সার্ভেয়ার নাছির উদ্দিনের রমরমা ঘুষ বাণিজ্য October 9, 2026
  • বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার ও পুরস্কার বিতরণ October 9, 2026
  • জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ October 9, 2026
  • ধর্মপাশা থেকে নিখোঁজ অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মরদেহ মিলল মোহনগঞ্জে October 9, 2026
  • নরসিংদী জেলা পুলিশের বিশেষ অভিযান: সদর থানা এলাকায় ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার October 9, 2026
  • রাজশাহীতে সাংবাদিকদের উপর হামলা-মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন October 9, 2026
  • গাজীপুরে পুলিশের সাফল্যের চতুর্থবার শ্রেষ্ঠ ওসি শাহীনুর, শ্রেষ্ঠ সার্কেল October 9, 2026
  • গোপালগঞ্জে ৩০ বোতল মাদকসহ একজন আটক। October 9, 2026
  • সিরাজগঞ্জে ১৫৩ শিক্ষা প্রতিষ্ঠানের ৮৫২ শিক্ষার্থী পেল বৃত্তি ও সম্মাননা October 9, 2026
  • আইএমএফের নিউজ কাভারেজ করতে থাইল্যান্ড যাচ্ছেন সাংবাদিক সায়ীদ আবদুল মালিক October 9, 2026
  • চৌদ্দগ্রামে ফ্রেন্ডস্ গ্রুপের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 9, 2026
  • মধুপুরে ঝড়ের তাণ্ডব: ৫৩ হেক্টরে কলা-পেঁপের ব্যাপক ক্ষতি October 9, 2026
  • সাভারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জামিল গ্রেপ্তার, আগের পাঁচ মামলাও বিচারাধীন October 9, 2026
  • বুড়িচং সরকারি হাসপাতালে সেপ্টেম্বরে ৪২ টি নরমাল ডেলিভারি October 8, 2026
  • বাদাম বিক্রি করে উদ্যোক্তা হয়েছে সাকিব October 8, 2026
  • নওগাঁ-৩ আসনের এমপি ফজলে হুদা বাবুলের উদ্যোগে মহাদেবপুর জাহাঙ্গীরপুর সরকারি কলেজে ৯ বিষয়ে অনার্স চালুর অনুমতি। October 8, 2026
  • বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু October 8, 2026
  • বুড়িচংযে মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা October 8, 2026
  • বুড়িচং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপির নেতা আবু নাছের মুন্সী October 7, 2026
  • সিলেট নগরীতে ‘লিগ্যাল এজ সলিউশন’র বিরুদ্ধে ইউকে ভিসার নামে সাড়ে ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ October 7, 2026
  • মদনে পূবালী ব্যাংকের উদ্যোগে গোবিন্দশ্রী শাখা বৃক্ষ রোপন কর্মসূচী October 7, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আপস

      পেটে গজ রেখে সেলাই ৫ মাস পর প্রসূতির মৃত্যু, ৫৫ হাজার টাকায় আপস

      October 12, 2026
      বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

      বড়াইগ্রামে আওয়ামীলীগপন্থী সারের ডিলারের নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

      October 11, 2026
      জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

      জমি না দিয়েই মহাসড়কের অধিগ্রহণের টাকা উত্তোলনের অভিযোগ

      October 11, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d