মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবির খান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্যাহ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম, ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক নুরুল আবছার নিজামী, এমরানি ইন্ডাষ্ট্রিয়াল পার্ক লিমিটেডের এমডি মুসলিম উদ্দিন রিপন ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নুর উদ্দিন।
ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্যাহ খান বলেন, দুইদিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং শেষ দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন ধরণের ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে মার্বেল দৌড়, তিন পায়ে দৌড়, মিউজিক্যাল চেয়ার, সাতার প্রতিযোগিতা, মোরগের লড়াই অনুষ্ঠিত হবে।
মিরসরাইয়ে অটিজম সেন্টার ও নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার ঘোষণা দিয়েই যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থার
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি নিরাপদ সমাজ গঠন, মানবিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বেচ্ছাসেবী...








