মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশনের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকালে উপজেলার কাটাছরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আবুরহাট উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নুরুল আবছার। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা এম আনোয়ার হোসেন। সংগঠনের সভাপতি ফেরদাউস আলমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আকবর হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নুরুল আবছার রাজু, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, প্রচার সম্পাদক নাহিদুল হক ইমু, সমাজকল্যাণ সম্পাদিকা ফাহমিদা সুলতানা, সদস্য আবু ছালেক মিয়াজী প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল আবছার বলেন, সামাজিক সংগঠনগুলো সমাজ বদলের জন্য কাজ করে। তার ব্যতিক্রম নয় কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন। এই সংগঠনের যাত্রা শুরু থেকে নানা সামাজিক কর্মকান্ড অব্যাহত রেখেছে।
তিনি আরো বলেন, আমাদের তরুণ সমাজ মাদকাশক্ত হয়ে যাচ্ছে। তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে নিতে আসতে হলেও সামাজিক সংগঠনের ভূমিকা অনন্য। আমি আশা করি কাটাছরা সমাজকল্যাণ এসোসিয়েশন এই অঞ্চলের সামাজিক কর্মকান্ডে একসময় রোল মডেল হবে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








