মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে গিয়ে ছিনতাইকারীর খপ্পরে পড়েন ৮ মাদরাসা ছাত্র। পরে স্থানীয়দের সহযোগিতায় ছিনতাইকারী আনোয়ার হোসেনকে (২৫) আটক করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে খৈয়াছড়া ঝর্ণা এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাকারীদের ধরতে গিয়ে জাকির হোসেন নামে স্থানীয় একজন চুরিকাঘাতে আহত হন। তার হাতে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
জানা গেছে, সোমবার সকাল ১১ টার দিকে ফেনীর সিলোনিয়া মাদরাসার ৮ শিক্ষার্থী খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে যান। ঝর্নার সাতটি ধাপের মধ্যে পঞ্চম ধাপ অতিক্রম করে তারা ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় কয়েকজন যুবক তাদের আর উপরে যাবে কিনা জিজ্ঞাসা করে। পরে ওই যুবকরা ছুরি বের করে মাদ্রাসা ছাত্র ইয়াছিন (১৭), রিয়ানুল ইসলাম (১৮) ও রমজান আলীর (১৭) মোবাইল ছিনিয়ে নেয়। বিষয়টি তারা ঝর্ণার পঞ্চম ধাপ থেকে নিচে গিয়ে স্থানীয় লোকজনকে জানালে স্থানীয়রা এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে মিরসরাই থানা পুলিশে সোপর্দ করে।
ঘুরতে আসা মাদরাসা ছাত্র জিয়ারুল ইসলাম মাহফুজ বলেন, আমরা ৮ সহপাঠী ফেনী থেকে সোমবার দুপুরে খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে যাই। ঝর্নার পাঁচটি ধাপ অতিক্রম করে সবাই ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিলাম। এসময় ৩ যুবক এসে ছুরি বের করে ভয় দেখিয়ে আমাদের ৩ জনের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। গহীন পাহাড় হওয়ায় আমরা ভয়ে নিচে চলে আসি। এরপর টিকেট কাউন্টারে ছিনতাইয়ের বিষয়টি জানালে স্থানীয় লোকজন গিয়ে আনোয়ার নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ছিনতাই হওয়া আমাদের তিনটিসহ ছিনতাকারী থেকে পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।
মিরসরাই থানার উপ-পরিদর্শক শাহিন শাহ বলেন, খৈয়াছড়া ঝর্ণায় পর্যটকদের কাছ থেকে মোবাইল ছিনতাইয়ে জড়িত আনোয়ার হোসেন নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া ছিনতাই হওয়া মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







