মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার একমাত্র ইংলিশ মিডিয়াম স্কুল বারইয়ারহাট পৌরসভার সাইনিং স্কুল এন্ড কলেজের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ণদের সংবর্ধনা ও ক্লাশ পার্টিও আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্কুল হলরুমে আয়োজিত অনুষ্ঠান স্কুলের প্রিন্সিপাল ইমাম হোসেন ও একাডেমিক কো-অর্ডিনেটর শাহাদাত হোসেনের সার্বিক তত্বাবধানে এবং স্কুল পরিচালনা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসাইন চৌধুরী, মিরসরাই উপজেলা হাসপাতাল ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বারইয়ারহাট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান নিজাম উদ্দিন।
উল্লেখ্য, সাইনিং স্কুল এন্ড কলেজ থেকে ২০২২ সালে ১৮ জন এসএসসি পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়। পাশের হার শতভাগ, জিপিএ-৫ পেয়েছে ৭ জন।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








