মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১০ম জাগ্রত প্রতিভা মেধা বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হিঙ্গুলীর জাগ্রত প্রতিভা ক্লাবের আয়োজনে মেধা বৃত্তি পরীক্ষায় এবার ৬৭ টি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও মদ্রাসার ২য় থেকে ৫ম শ্রেণীর প্রায় সাড়ে ৬ শত শিক্ষার্থী অংশ নেন। নৈর্ব্যত্তিক পদ্ধতিতে সকাল সাড়ে ১০ টায় শুরু হওয়া পরীক্ষা ১২ টা ১০ মিনিটে শেষ হয়। জাগ্রত প্রতিভার সভাপতি ও ইউপি সদস্য শফিউল আজম ও সাধারণ সম্পাদক গোলাম মর্তুজার সার্বিক তত্বাবধানে হিঙ্গুলী মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে ছিলেন খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অসীম কুমার দত্ত। হিঙ্গুলী মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেবুন্নেছা লাভলী ও পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সুপার আহমদ উল্ল্যাহ। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ সাইফুর রহমান সুজন, সাবেক উচ্চ পরিষদ সদস্য আজহারুল হক চৌধুরী হারুন, বর্তমান উচ্চ পরিষদ সদস্য নুরুস সোবহান, মোশাররফ হোসেন, আবুল হোসেন, কামাল উদ্দিন, বারইয়ারহাট পৌরবাজারের ব্যবসায়ী আব্বাস উদ্দিন, গুলশান আরা ফাউন্ডেশনের সদস্যবৃন্দসহ আরো অনেকেই। একইদিন ক্লাবের সদ্য প্রয়াত সদস্য একরামুল হক বচ্চুর পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে।
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের...








