মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে যাত্রীবাহী বাসের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। তার নাম উমরাজ মিয়া (৩১)। নিহত উমরাজের বাড়ি হবিগঞ্জ পৌরসভার নাতিরাবাদে। এসময় আহত হয়েছেন বাসে থাকা আরো ১০ যাত্রী। রোববার (৩০ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকার চিটাগাং ফিড মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।
কুমিরা হাইওয়ে থানার এসআই বিপ্লব সাহা বলেন, ‘রোববার সকালে কমলদহ এলাকায় চট্টগ্রামগামী দিগন্ত পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। এতে ঘটনাস্থলেই উমরাজের মুত্যু হয়। কাভার্ড ভ্যান ও বাস পুলিশের হেফাজতে নেওয়া হলেও কাভার্ড ভ্যানের চালককে আটক করা যায়নি।’
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার সকালে মহাসড়কের কমলদহ এলাকায় চট্টগ্রামগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের পেছনে একটি চলন্ত কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যান চালক উমরাজ মিয়া মারা যায়। এসময় বাসের ১০ যাত্রী সামান্য আহত হয়েছে।
মিরসরাইয়ে বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে...







