রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরের চরাঞ্চলের বুকজুড়ে মিষ্টি কুমড়ার ব্যাপক উৎপাদন ও মালয়েশিয়া-সিঙ্গাপুরে রপ্তানির কার্যক্রম দেখে খুশি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। প্রতিমন্ত্রী চরাঞ্চলে ফসল উৎপাদনে নিবেদিত চাষিসহ কৃষি বিভাগ ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। গত ১২ মার্চ রবিবার দুপুরে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব সরকারপাড়ায় পোর্টেবল সোলার ইরিগেশন পা¤প পদ্ধতিতে মিষ্টি কুমড়া উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। পল্লী উন্নয়ন একাডেমি ও সুইস কন্ট্রাক্ট বাংলাদেশের সহযোগিতায় মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) মিষ্টি কুমড়া চাষ প্রকল্পটি বাস্তবায়ন করছে। পরে এমফোরসির দ্বিতীয় পর্যায় শীর্ষক প্রকল্প মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। এ সময় তিনি কৃষি, কৃষক ও নদীপাড়ের মানুষের উন্নয়নে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং সফল কার্যক্রম তুলে ধরেন। দেশের মানুষের জন্য সরকার কাজ করছে। জনগণকে দেশবিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এমফোরসি প্রকল্পের পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না, জেলা সমবায় কর্মকর্তা আব্দুস সবুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন প্রমুখ। গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর দুর্গম চরাঞ্চলে উৎপাদিত হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া মালয়েশিয়া ও সিঙ্গাপুরে রপ্তানি হচ্ছে। এর আগে ২০১৬ সালে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্র্যাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের উদ্যোগে চরে চাষ করা মিষ্টি কুমড়া পৌঁছেছিল বিদেশের ভোক্তাদের পাতে। চলতি মৌসুমে কৃষি বিভাগের দিক-নির্দেশনা ও এমফোরসি প্রকল্পের সহায়তায় কৃষকদের ক্ষেত থেকে সরাসরি মিষ্টি কুমড়া ক্রয় করে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পাঠাচ্ছে দুটি রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইতোমধ্যে ২০ কোটি টাকার মিষ্টি কুমড়া রপ্তানির অর্ডার পেয়েছে প্রতিষ্ঠান দুটি। শুধু বিদেশেই নয়, স্থানীয় চাহিদা পূরণ করে চাে চাষ করা মিষ্টি কুমড়া দেশের ১৭টি জেলাতে পাঠানো হচ্ছে
৯৯ বিচারককে বদলি ও পদায়ন, প্রজ্ঞাপন জারি
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই...






