রংপুর বিভাগীয় প্রতিনিধি: জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। মামলা প্রত্যাহার না করা হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারও দেন তারা। গত ২০ নভেম্বর রবিবার বিকাল পৌনে ৫টার দিকে রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর পায়রা চত্ত্বর, জাহাজ কো¤পানি মোড়, বেতপট্টি, সুপার মার্কেট, টাউন হল হয়ে পায়রা চত্ত্বরে এসে সমাবেশ করে। এতে রংপুর জেলা ও মহানগর ছাত্রসমাজ, যুবসংহতি, স্বেচ্ছাসেবক পার্টি, মহিলা পার্টি, শ্রমিক পার্টিসহ অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুব সংহতি সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতি সভাপতি শাহীন হোসেন জাকির, সাধারণ স¤পাদক শন্তি কাদেরী, জেলা ছাত্রসমাজ সভাপতি আরিফুর রহমান আরিফ, মহানগর ছাত্রসমাজ সভাপতি ইয়াসির আরাফত আসিফ, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক মাহবুবুর রহমান বেলাল, সদস্য সচিব নাজমুল হুদা, মহানগর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক ফারুখ মন্ডল, সদস্য সচিব দিপু মিয়া, মহানগর জাতীয় শ্রমিক পার্টি সভাপতি রাজু আহমেদ, সাধারণ স¤পাদক মাজহারুল ইসলাম মন্টু, মহানগর মহিলা পার্টির আহ্বায়ক জেলি রহমান সদস্য সচিব, জেসমিন আখতার, জেলা তরুন পার্টির আহ্বায়ক সুমন ইসলাম, সদস্য সচিব শামীম খান দীপ প্রমুখ। এ সময় মহানগর ছাত্র সমাজের সভাপতি আরাফাত রহমান আসিফ বলেন, নির্বাচন ঘনিয়ে আসলেই আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টির মধ্যে ভাঙন তৈরির রাজনীতি শুরু করে। জাপার ভাঙনকে পুঁজি করে তারা ক্ষমতায় যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আবারও আওয়ামী লীগ সরকার নতুন করে খেলায় মেতেছে। দলের কিছু বিচ্ছিন্ন নেতাদের দিয়ে মামলা করে জাপা চেয়ারম্যান জিএম কাদেরকে হয়রানি করা হচ্ছে। আমরা তৃণমূলের জাতীয় পার্টির নেতাকর্মীরা সকলে ঐক্যবদ্ধ রয়েছি। অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না হলে দলীয় চেয়ারম্যানের ডাকে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। অন্যান্য বক্তাগণ বলেন, দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে উদ্ধার করতে জিএম কাদের যখন সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছে। তখনই তার কণ্ঠকে স্তব্ধ করে দিতেই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নজীর বিহীন এ মামলা দায়ের হয়েছে। এ মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলন করা হবে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







