রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ২ সন্তনের জনক বিনোদ চন্দ্র দাস (৪৪) নামের এক ইলেক্ট্রনিক্স মিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৪ জুন রোববার বিকালে বিনোদ চন্দ্র দাসকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।বিনোদ চন্দ্র দাস পীরগাছা উপজেলার সুইচগেট ঘঘোয়া এলাকার মৃত খোকা চন্দ্র দাসের ছেলে। তিনি এক মেয়ে ও এক ছেলে সন্তনের জনক। মেয়েকে বিয়েও দিয়েছেন বিনোদ। ধর্ষণের শিকার শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুমুর রহমান বলেন, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের সুইচগেট ঘঘোয়া এলাকায় ওই শিশুর বাড়িতে শনিবার বিকেলে বিদ্যুতের লাইনের কাজ করতে যায় বিনোদ চন্দ্র দাস। এ সময় শিশুর বাবা জমিতে কাজে এবং মা ছাগল চড়ানোর জন্য বাইরে ছিলেন। একা পেয়ে ওই শিশুকে ধর্ষণ করে বিনোদ চন্দ্র। শিশুর চিৎকারে আশেপাশের লোকজন বিনোদকে আটক করে পুলিশকে সংবাদ দেয়। শিশুটিকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয় এবং বিনোদ চন্দ্র দাসকে আটক করে থানায় আনা হয়। এ ঘটনায় প্রাথমিক অনুসন্ধানের পর শিশুটির পিতার মামলার পরিপ্রেক্ষিতে রবিবার বিকালে বিনোদ চন্দ্র দাসকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকার মানুষ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







