রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৬ মে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রংপুর বিভাগীয় কমিশনারের পুরাতন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনার সময় ওই ভবনের সেবা নিতে আসা মানুষ ভয়ে ছুটাছুটি শুরু করে। কেউ কেউ আতঙ্কে চিৎকার করতে থাকে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রংপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ফরিদ আহাম্মদ চৌধুরী বলেন, বৈদ্যুতিক গোলযোগের কারণে মিটার বক্সে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এরপরে আরও একটি ইউনিট ঘটনাস্থলে আসে। তিনটি ইউনিটের প্রচেষ্টায় দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বড় ধরনের ক্ষতি হয়নি। রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







