নিজস্ব সংবাদদাতাঃ
রোটারী ক্লাব অব আবাবিল নারায়ণগঞ্জ’র উদ্যোগে এবং ১০টাকায় মানব সেবা ও
মাদক মুক্ত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের বিনামূল্যে
রক্তের গ্রæপ নির্ণয় ক্যাম্পিং শুক্রবার সকাল ১০টায় মদনগঞ্জ পায়রা
চত্ত¡রস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। ১০টাকায় মানব
সেবা ও মাদক মুক্ত সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাহাতাবউদ্দিন রাহাতের
সভাপতিত্বে ও রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ক্যাম্পিংয়ের
আনুষ্ঠানিক উদ্বোধণ করেন সংগঠনের উপদেষ্টা ডাঃ ফরহাদ আহাম্মেদ জেনিথ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংগঠনের অপরাপর উপদেষ্টা সোনাকান্দা ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী আলমগীর হোসেন,নারায়ণগঞ্জ মহানগর যুব
মহিলালীগের সভাপতি নূরুন্নাহার সন্ধা,নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট
সোসাইটির ডেপুটি এসি রোকসানা আক্তার রোসি,রোটারী ক্লাব অব আবাবিল
নারায়ণগঞ্জ’র সভাপতি মোঃ ডলার,প্রাক্তন সভাপতি আবুল বাশার ফকির ও ১০টাকায়
মানব সেবা ও মাদক মুক্ত সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ মিঠু খান। এতে
প্রায় ১হাজার শিক্ষার্থীর রক্তের গ্রæপ নির্ণয় করা হয়।
সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, এমপিদের গাড়িতে অতিরিক্ত ব্যক্তি নয়
সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংসদ সদস্যদের (এমপি) ব্যক্তিগত গাড়িতে করে তাদের ব্যক্তিগত কর্মকর্তা ও গাড়িচালক ছাড়া অন্য কারও...








