বৃটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী কাল ৫মে ২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে জন্মবার্ষিকীর আলোচনা ও বীরকন্যা চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী।
সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে প্রদীপ ঘোষ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বীরকন্যা প্রীতিলতার চলচ্চিত্রটি সরকারের অনুদানে নির্মিত হয়েছে। আগামী ৫ মে ২০২৩ উপমহাদেশের প্রথম নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদারের স্মরণে আয়োজিত এই বিশেষ প্রদর্শনীতে অংশ নেবেন বিশিষ্ট উপন্যাসিক সেলিসা হোসেন। আলোচনা পর্বে থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. সাজ্জাদ হোসেন এবং গ্রীণ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. গোলাম সামদানী ফকির। কলাকুশলীদের মধ্যে আংশ নেবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, মনোজ প্রামাণিক, কামরুজ্জামান তাপু সহ আরো অনেকে। আগামী কাল বিকেল ৫টায় একাত্তর অডিটোরিয়াম, ড্যাফোডিল প্লাজায় আপনার/ আপনাদের উপস্থিতি আমাদের আয়োজনকে সমৃদ্ধ করবে। প্রবেশ উন্মুক্ত।
(ঠিকানা: একাত্তর অডিটোরিয়াম, ড্যাফোডিল প্লাজা, ৪/২ সোবহানবাগ, ধানমন্ডি, ঢাকা)







