শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিলাত মাহফিল, আলোচনা সভা, আনন্দ শোভা যাত্রা সহ বিভিন্ন কর্ম অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্ম দিন পালিত হয়েছে। বুধবার পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ¦ মোস্তাফিজার রহমান মোস্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহ-সভাপতি এবিএম শাহজাহান চৌধুরী,মারুফ রহমান মুন্জু, খ.ম শামীম, যুগ্ম সম্পাদক হাবিবুল আলম, এমদাদুল হক এমদাদ, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম , উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, , ছাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক শাহাবুদ্দিন শিবলী প্রমূখ আলোচনা সভা শেষে আনন্দ শোভা যাত্রা পৌরশহর প্রদক্ষিণ করে। এর পূর্বে বাদ আসর উপজেলা সদরের বরকতিয়া মসজিদে প্রধান মন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল ও দুপুরে এতিমখানার শিশুদের মধ্যে উন্নত খাবার বিতরণ করা হয়।
Views: 285
Related