শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে
ফটোকপির দোকানে ভ্রাম্যমান আদলতের অভিযানে ফটোকপি মেশিন জব্দ, পাঁচশত
টাকা অর্থদন্ড। সোমবার সকালে পৌর এলাকার স্কুল মার্কেটে উপজেলা নির্বাহী
কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে কুলসম সম্পা এ অভিযান
পরিচালনা করেন।
জানা যায়, শিবগঞ্জ পৌর সদর এলাকার স্কুল মার্কেটের উপজেলা রোর্ডে আনোয়ার
নামে এক ফটোকপি ব্যবসায়ী এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ফটোকপির
দোকান খুলে রাখেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট
উম্মে কুলসুম সম্পা ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় স্বাক্ষ্য প্রমাণের
ভিত্তিতে ব্যবসায়ী আনোয়ার এর ফটোকপি মেশিন জব্দ করেন এবং পাঁচশত টাকা
অর্থদন্ড করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, এসএসসি পরীক্ষা
চলাকালীন সময়ে ফটোকপি মেশিন এর দোকান পাঠ বন্ধ রাখার জন্য মাইকিং সহ
সর্তক করে দেওয়া হয়েছে। কিন্তু অবৈধ ভাবে দোকান খুলে রাখার কারণে তার
জরিমানা আদায় করা হয়েছে এবং ফটোকপি মেশিন জব্দ করা হয়েছে।








