সাহাব উদ্দিন রিটু,লামা(বান্দরবান)প্রতিনিধি: শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেল বান্দরবানের লামার ফাতেমা পারুল।রাজধানীর হোটেল অরনেট (থ্রী স্টার,জিনিয়া হল) সেন্টারে শেরে-বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক আয়োজিত বিশ্ব শান্তি দিবস উপলক্ষ্যে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তাকে এ পদক দেওয়া হয়। ফাতেমা পারুল বান্দরবান জেলা পরিষদের একজন সদস্য।তিনি নারীদের উন্নয়নের জন কাজ করে থাকেন।নব জাগরণ মহিলা উন্নয়ন সমিতি নামে তার একটি সংগঠনও রয়েছে।
ফাতেমা পারুল জানান,বাংলাদেশ প্রেসকাউন্সিল এর চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মানোনা স্মারক ও সনদ বিতরণ করেন।অসুস্থতার কারনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় প্রতিনিধির মাধ্যমে সম্মাননা স্মারক ২০ সেপ্টেম্বর মঙ্গলবার হাতে পান।এর আগেও তিনি একাধিক পদকে ভুষিত হয়েছেন।##
মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা.
মদনে নতুন সার ডিলারি পেলেন যারা যারা. মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় নতুন সার ডিলারি পেলেন যারা যেসব...






