Sunday, September 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বাংলাদেশ

সাংবাদিকতা মানে কুমির ভরা পুকুরে সাঁতার কাটা

admin by admin
May 6, 2023
in বাংলাদেশ, বিশেষ সংবাদ, রংপুর বিভাগ, সাংবাদিক/মিডিয়া
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বাংলাদেশে সাংবাদিকতার কপাল সব সময়ই মন্দ। যে গণতন্ত্র আর সার্বিক মানবিক স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ আর এর আগের আন্দোলনগুলো হলো,কথা বলা ও মতপ্রকাশের অধিকার ছিল তার ভিত্তি। আর এর প্রাণই ছিল সাংবাদিকতা চর্চার অবাধ স্বাধীনতা। মুক্ত সাংবাদিকতা বা মতপ্রকাশের স্বাধীনতা পৃথিবীব্যাপী মানবাধিকার রক্ষার মূল ভিত্তি। এটা কথার কথা নয়।
১৯৫৬ সালের ৩ ফেব্রুয়ারিতে সংবিধান প্রণয়ন নিয়ে আলোচনার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণপরিষদে কী বলেছিলেন,আমরা একটু ফিরে দেখি।
স্পিকারের উদ্দেশে বঙ্গবন্ধু বললেন, ‘আপনারা বলে থাকেন যে বাক্‌স্বাধীনতা মানেই সংবাদপত্রের স্বাধীনতা। আপনি কি জানেন যে সম্পাদকদের ডেকে বলা হয়, আপনারা এটা ছাপাতে পারবেন না, আপনারা ওটা ছাপাতে পারবেন না। স্যার, তাঁরা সত্য কথা পর্যন্ত লিখতে পারেন না এবং আমি সেটা প্রমাণ করে দিতে পারি।

নির্দেশটা যায় সচিবালয় থেকে…। সরকারের তরফ থেকে একজন ইন্সপেক্টর গিয়ে নির্দেশনা দেন যে আপনি একটা নির্দিষ্ট বিষয়ে লিখতে পারবেন না।
ডিজিটাল নিরাপত্তা আইনের ২০টি ধারার মধ্যে ১৪টিই অজামিনযোগ্য। শাস্তি এক,চার ও সাত বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত ১ হাজার ২৯৫টি মামলার তথ্য সংগ্রহ করে দেখেছে,বিরোধী দলের রাজনীতিবিদদের পর এই আইনে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন সাংবাদিকেরা।
এর পর সংবিধানে কী অন্তর্ভুক্ত থাকতে হবে, তার একটা স্পষ্ট প্রস্তাব দেন,এটা পরিষ্কারভাবে লিপিবদ্ধ থাকতে হবে যে সংবাদপত্রের স্বাধীনতা থাকবে,তাঁরা তাঁদের ইচ্ছামতো বক্তব্য লিপিবদ্ধ করতে পারবেন এবং জনমত গড়ে তুলতে পারবেন।

আমাদের রাষ্ট্রীয় পরিধিতে সাংবাদিকতা চর্চায় স্বাধীনতার পরম প্রতিশ্রুতি তাই বাংলাদেশের অভ্যুদয়ের এক অন্তর্গত বাস্তবতা। অথচ সত্য হলো,স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সাংবাদিকতা চর্চার ক্ষেত্র রাষ্ট্রের তরফ থেকে ক্রমাগত সংকুচিত করা হয়েছে। ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার পর অধিকাংশ সংবাদপত্রের প্রকাশ বন্ধ করে দেওয়া হয়। একই বছরের ১৫ আগস্টে সপরিবার বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর দেড় দশক ধরে চলে সামরিক শাসন। সামরিক শাসনে যেখানে গণতন্ত্রই নেই, সেখানে মুক্ত সাংবাদিকতার প্রশ্নই বা ওঠে কোথায়! স্বৈরাচারী এরশাদ সরকারের আমলের শেষ দিকে ছোট ছোট বিষদাঁতওয়ালা কিছু পত্রিকা তাঁকে নাস্তানাবুদ করে ফেলে।

কোনো কারণ না দেখিয়ে পত্রিকার নিবন্ধন বাতিল করার একটি নিবর্তনমূলক আইন তিনি সেগুলোর ওপর অহরহ প্রয়োগ করেন। এরশাদ সরকারের পতনের আন্দোলনে সাংবাদিকেরা সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন। তাঁর সরকার পতন আন্দোলনের শেষের দিনগুলোতে সাংবাদিকেরা তাতে একাত্মতা জানিয়ে পত্রিকার প্রকাশ বন্ধ করে দিয়েছিলেন। তাঁর পতনের পর অতি অল্প সময়ের স্বস্তি আসে সাহাবুদ্দীন আহমদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সাংবাদিকদের দাবি মেনে তিনি পত্রিকার নিবন্ধন বাতিলের সেই নিবর্তনমূলক আইনটি রদ করে দেন। এক অর্থে বাংলাদেশে মুক্ত সাংবাদিকতা চর্চার সেটাই সূচনা। আমরা ভেবেছিলাম পুনরুদ্ধার করা গণতন্ত্রের সঙ্গে সাংবাদিকতার সুবাতাসও বইতে শুরু করেছে। কিন্তু যে দেশে বঙ্গবন্ধুর মতো নেতা এবং রাষ্ট্রপ্রধানের হত্যাকারীদের বাঁচানোর মতো আইনও প্রণীত হতে পারে,সে দেশে সবই সম্ভব। আমাদের পুনরুদ্ধার করা গণতন্ত্রের ৩৩ বছরে সাংবাদিকতার সঙ্গে রাষ্ট্রের আচরণ কলঙ্কজনক।
এই সময়ের মধ্যে সাংবাদিকেরা নানাভাবে হেনস্তা নির্যাতন ও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। নিষিদ্ধ হয়েছে অনেকগুলো পত্রিকা ও টেলিভিশন। ধারাবাহিকভাবে এসব ঘটনার প্রবণতা অভিন্ন। যাঁরাই নির্যাতন বা নিষেধাজ্ঞার শিকার হয়েছেন, হয় তাঁদের সাংবাদিকতা বিদ্যমান সরকারকে সমালোচনার মুখে ফেলেছে অথবা সরকারগুলো মনে করেছে তাঁরা বিরোধী পক্ষের।
বিএনপি সরকার বন্ধ করেছিল অসম্ভব জনপ্রিয় একুশে টেলিভিশন,সরকারবিরোধী বলে পরিচিত পত্রিকা আমার দেশ বন্ধ করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও বিএনপি সরকারের মনোভাবে এ ক্ষেত্রে পরম ঐক্য লক্ষ করা যায়। এ তো গেল বন্ধ করার কথা। অনুসন্ধানী সাংবাদিকতা আর সরকারে সমালোচনামূলক মতামত কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য দলীয় কর্মীদের দিয়ে হামলা ও মামলা করে এবং একের পর এক নিবর্তনমূলক আইন প্রয়োগ ও প্রণয়ন করে অসম্ভব আতঙ্কজনক পরিবেশ তৈরি করা হয়েছে। সাংবাদিক ও সংবাদমাধ্যমগুলোকে নিগ্রহ করার আইন প্রয়োগের কোনো বাছবিচার দেখা যায়নি। ২০২১ সালের মে মাসে প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে স্বাধীন দেশে ব্যবহার করা হয়েছিল উপনিবেশ আমলে কলোনির প্রজাদের শাস্তি দেওয়ার জন্য প্রণীত অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট।সাংবাদিকতাকে ধরাশায়ী করার জন্য এই সরকারের শাসনামলে প্রণয়ন করা হয়েছে সবচেয়ে বিপজ্জনক ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল,সামাজিক যোগাযোগমাধ্যম এবং ওটিটি নীতিমালা, ডেটা সুরক্ষা বিধি এবং গণমাধ্যমকর্মী আইনও সামনে আসছে,যার অনেকগুলোর নিবর্তনমূলক ধারা সম্পর্কে এরই মধ্যে সংবাদ ও মানবাধিকারকর্মীরা আশঙ্কা প্রকাশ করেছেন।

Post Views: 287

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

by admin
September 20, 2026
0
7

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

by admin
September 20, 2026
0
15

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের

by admin
September 20, 2026
0
65

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে...

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

by admin
September 20, 2026
0
13

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার...

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল

by admin
September 19, 2026
0
89

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পেস্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ...

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব

by admin
September 19, 2026
0
19

পাবনা সদর উপজেলায় ১০ বছর বয়সী শিশু কামরুন্নাহার কলিকে গণধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান September 20, 2026
  • রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা September 20, 2026
  • ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের September 20, 2026
  • অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ September 20, 2026
  • অপ্রতিম হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের September 20, 2026
  • অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন September 20, 2026
  • বিরোধীদলের লং মার্চ গণতন্ত্রের জন্য হুমকি: পানিসম্পদ মন্ত্রী September 19, 2026
  • কোন গ্রেডে বেতন কত শতাংশ বাড়ল September 19, 2026
  • দাবি না মানলে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির September 19, 2026
  • পাবনায় ১০ বছরের শিশু ধর্ষণ-হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার তাণ্ডব September 19, 2026
  • রাজনীতিতে আওয়ামী লীগ কোনো ইনডোর গেম নয়, এই দল বৈশাখী ঝড়ে ভেসে আসা দল নয় – আবদুস সবুর September 19, 2026
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ বন্ধের ঘটনায় আসিফ নজরুলের বিচারের দাবি-এম এ আলীম সরকার-এর September 19, 2026
  • মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আঃ রব প্রয়াণে জেএসএফ-বাংলাদেশ এবং বাংলাদেশ হিউম্যান রাইটস এর শোক প্রকাশ September 19, 2026
  • সন্দ্বীপের পণ্ডিতের হাটে শ্রমিক দলের নেতাকে গুলি September 19, 2026
  • নলডাঙ্গা থানার নবাগত ওসির শুভেচ্ছা বার্তা September 19, 2026
  • ১৪ দিন ধরে নিখোঁজ বনপাড়ার ব্যবসায়ী মাহাবুল আলম! September 19, 2026
  • নবীনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান September 19, 2026
  • পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য September 19, 2026
  • গাইবান্ধায় সদর উপজেলায় জনগণের উদ্যোগে ঝিনিয়ার বিলে স্বেচ্ছাশ্রমে খাল খনন September 19, 2026
  • সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত September 19, 2026
  • নলডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে দুই জনকে কারাদণ্ড প্রদান September 19, 2026
  • নলডাঙ্গায় যুবদলের উদ্যোগে মশক নিধন অভিযান September 19, 2026
  • নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ September 19, 2026
  • জাতীয় বিশ্ববিদ্যালয়কে শিক্ষার মান উন্নয়নে আরও দায়িত্ব নিতে হবে September 19, 2026
  • গাইবান্ধা সদর উপজেলায় ৫নং বল্লমঝাড় ইউনিয়নের আয়োজনে ‘আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর শুভ উদ্বোধন September 18, 2026
  • নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু September 18, 2026
  • গুইমারা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী September 17, 2026
  • রামগড় বিজিবির অভিযানে কয়লারমুখ সীমান্তে ভারতীয় গরু জব্দ September 17, 2026
  • মশা মারতে অনিয়মের অভিযোগ, ডিএসসিসিতে দুদকের অভিযান September 17, 2026
  • র‍্যাব আর র‍্যাব নয়, এখন এসআরবি September 17, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

      September 20, 2026
      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      রিয়াদে হুথিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

      September 20, 2026
      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ২৬ বিমান অভিযান, দাবি হুথিদের

      September 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d