আল আমিন মন্ডল (বগুড়া) ঃ গতকাল রবিবার (১৩ই মার্চ২২) বগুড়ার গাবতলী সুখানপুকুরের তেলিহাটা পাথারেরপাড়া গ্রামের যুবদল নেতা আমিনুল ইসলামের কবর জিয়ারত উপলক্ষে দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এরপর (তিনি) সাবেক এমপি লালু মরহুম পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শান্তনা দেন। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতা জাহিদুল ইসলাম মিন্টু, জহির রায়হান, মরহুমের পিতা রাজা প্রাং, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, সুখানপুকুর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তা, যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ, সদস্য তৌফিক হাসান মিল্লাত, সাখিল আহম্মেদ এবং ইউনিয়ন, ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ’সহ স্থানীয় গ্রামবাসী প্রমূখ। এদিকে, মরহুম যুবদল নেতা আমিনুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







