Thursday, October 22, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ ঢাকা বিভাগ

সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের মাধ্যমে কৃষকের বাজার টেকসই করে তোলার আহ্বান

admin by admin
January 19, 2023
in ঢাকা বিভাগ, বাংলাদেশ
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

নিরাপদ শাক-সবজির যোগান নিশ্চিতকরণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ এবং ১৫ নং ওয়ার্ডের কৃষকের বাজার দুটি ইতোমধ্যে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। জনগণের পুষ্টির চাহিদা পূরণের বিষয়টি বিবেচনায় বাজার দুটি টেকসই করা এবং নারায়ণগঞ্জের অন্যান্য ওয়ার্ডেও কৃষকের বাজার তৈরির উদ্যোগ গ্রহণ প্রয়োজন। আজ ১৯ জানুয়ারি ২০২৩, সকাল ১০.০০ টায় মুন্সীগঞ্জের একটি রিসোর্টে কৃষকের বাজারের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
উক্ত কর্মশালায় ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জিয়াউর রহমানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার প্রজেক্ট ম্যানেজার নাঈমা আকতার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অধিশাখার যুগ্মসচিব নুমেরী জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ মুস্তাফিজুর রহমান এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর মিনোয়ারা বেগম, নারায়ণগঞ্জের উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা হাসনাত, ঢাকা ফুড সিস্টেম প্রজেক্টের সিনিয়র টেকনিক্যাল এডভাইজার জাভিয়ে বোয়ান, সাসটেইনেবেল এগ্রিকালচার স্পেশালিস্ট জাহাঙ্গীর আলম, এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী।
গ্রæপ ওয়ার্কে বক্তারা কৃষকের বাজার টেকসই করে তুলতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কৃষকের বাজারের জন্য নির্দিষ্ট বাজেট বরাদ্দ করা, সিটি কর্পোরেশনের নের্তৃত্বে ওয়ার্ডভিত্তিক কৃষকের বাজার স্থাপন, উৎপাদন ও পরিবহনের ক্ষেত্রে সমবায় পদ্ধতি অনুসরণ, কৃষকের বাজারের জন্য নির্দিষ্ট স্থান নিশ্চিতকরণ, পণ্যের বৈচিত্র্যতা নিশ্চিত করা, মাছ-মাংসের প্রক্রিয়াজাতকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, স্থানীয় বাজারের সাথে পণ্যের মূল্যের সমন্বয় সাধন, নিরাপদ খাদ্য উৎপাদন এবং গ্রহণ বিষয়ে কৃষক ও ভোক্তার মধ্যে সচেতনতা সৃষ্টি, সিটি কর্পোরেশন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সমন্বয় সাধনসহ বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর পরিচালক গাউস পিয়ারী বলেন, কৃষকের বাজার টেকসই করে তুলতে সকল অংশীদারদের সহযোগিতা প্রয়োজন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র উদ্যোগটি ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। সিটি কর্পোরেশনের নের্তৃত্বে কৃষকের বাজার স্থায়ী করে তোলার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ঢাকা ফুড সিস্টেম প্রজেক্টের সাসটেইনেবেল এগ্রিকালচার স্পেশালিস্ট জাহাঙ্গীর আলম বলেন, কৃষকের বাজার স্থায়ী করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আজকের এই কর্মশালা থেকে আমরা কৃষকের বাজার স্থায়ী করে তুলতে স্বল্প, মধ্য, ও দীর্ঘ মেয়াদে কি করণীয় তা জানতে চাই।
ঢাকা ফুড সিস্টেম প্রজেক্টের সিনিয়র টেকনিক্যাল এডভাইজার জাভিয়ে বোয়ান বলেন, কৃষকের বাজার নতুন কোন ধারণা নয়। নগর এলাকায় কৃষকের বাজারের মাধ্যমে আমরা নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিতে আমরা কাজ করছি। সরকারি-বেসরকারি প্রতিটি অংশীদারের সহযোগিতার মাধ্যমে কৃষকের বাজার স্থায়ী করে তোলা সম্ভব।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, নিরাপদ খাদ্যের যোগান নিশ্চিত করার জন্য মাটি, বীজ, পানি প্রতিটিই নিরাপদ হওয়া প্রয়োজন। আমাদের কৃষিক্ষেত্রেও তা নিশ্চিত হতে হবে। ২টি কৃষকের বাজার দিয়ে পুরো নারায়ণগঞ্জ শহরের খাদ্য চাহিদা পূরণ সম্ভব নয়। এক্ষেত্রে ওয়ার্ডভিত্তিক কৃষকের বাজার গড়ে তোলা প্রয়োজন। ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে সিটি কর্পোরেশন এক্ষেত্রে সহযোগিতা করবে।
স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অধিশাখার যুগ্মসচিব নুমেরী জামান বলেন, নিরাপদ খাদ্য গ্রহণে মানুষ এখন আগ্রহী। নিরাপদ খাদ্যের সহজপ্রাপ্যতা বিবেচনায় স্থানীয় বাজার থেকে কৃষকের বাজারে পণ্যের মূল্য কতটা বেশি হবে, সে বিষয়ে নিয়মিত গবেষণা দরকার। খাদ্যগুলো নিরাপদ কি না তা নিশ্চিত করার জন্য খাদ্য পরীক্ষাগারে পণ্যগুলো নিয়মিত পরীক্ষা করা প্রয়োজন। নিরাপদ খাদ্য অধিদপ্তরকে এ কার্যক্রমের সাথে সম্পৃক্ত করা প্রয়োজন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, কৃষকের বাজার টেকসই করার ক্ষেত্রে সিটি কর্পোরেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। মানুষের চাহিদা অনুযায়ী বাজারটি টেকসই হবে বলে আমাদের বিশ্বাস।
আয়োজনে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফুড সিস্টেম সিটি কো-অর্ডিনেটর মো আনোয়ারুল ইসলাম, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, প্রধান নগর পরিকল্পনাবিদ, সহকারি সচিবসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), জেলা মৎস্য ও প্রাণীসম্পদ কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ, কৃষক ও বাজার কমিটির সদস্যসহ আরো বিভিন্ন অংশীজন।

Views: 292

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

by admin
October 22, 2026
0
7

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বিশেষ করে চিকিৎসার জন্য ভারতে...

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া

বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া

by admin
October 22, 2026
0
9

আগামী পাঁচ বছরে বাংলাদেশে বেসরকারি খাতে ১ ট্রিলিয়ন ইয়েন বা ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। খবর দেশটির আন্তর্জাতিক গণমাধ্যম...

সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের

সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের

by admin
October 22, 2026
0
1

রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে সড়ক অবরোধে আটকে পড়া প্রায় তিন হাজার পর্যটককে নিরাপদে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার অভিযান পরিচালনাকালে...

সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের

সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের

by admin
October 22, 2026
0
1

সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা যথাযথভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি এ...

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ

by admin
October 22, 2026
0
8

প্রধানমন্ত্রীর এক সফরে পরিবেশ, উপকূলের সংকট ও বন্দর অর্থনীতির বাস্তবতা; নিরাপদ পানি–বেড়িবাঁধ থেকে বিনিয়োগ ও কর্মসংস্থান এস. এম. সাইফুল ইসলাম...

মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

by admin
October 22, 2026
0
9

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আব্দুল...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • এনজিওতে নতুনদের চাকরি সুযোগ October 22, 2026
  • ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর October 22, 2026
  • সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯ October 22, 2026
  • বাংলাদেশিদের জন্য বিনা খরচে ফ্রান্সে মাস্টার্স ও পিএইচডি, যেভাবে আবেদন করবেন October 22, 2026
  • বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে জাপান: নিক্কেই এশিয়া October 22, 2026
  • চাঁদাবাজি মামলায় ছাত্রদল আহ্বায়ক নয়ন গ্রেপ্তার October 22, 2026
  • সাজেক থেকে ৩ হাজার পর্যটক উদ্ধার সেনাবাহিনী ও পুলিশের October 22, 2026
  • সব অফিসের জন্য জরুরি নির্দেশ সরকারের October 22, 2026
  • রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট স্থগিত October 22, 2026
  • সুন্দরগঞ্জের কঞ্চিবাড়ীতে জামায়াতের মতবিনিময় সভা October 22, 2026
  • রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ October 22, 2026
  • সুন্দরগঞ্জে সাবেক স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যাচেষ্টা মামলার অভিযুক্ত গ্রেফতার October 22, 2026
  • উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধানে কৃষকের মুখে হাসি October 22, 2026
  • সুন্দরগঞ্জের বেলকা উপ-স্বাস্থ্য কেন্দ্রটি নিজে অসুস্থ, চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত October 22, 2026
  • যুবদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  October 22, 2026
  • পাকড়ি কলেজে স্মরণকালের স্মরনীয় দুর্নীতি, ২২ বছর আগের নিয়োগ দেখিয়ে ৪ জনের এমপিও October 22, 2026
  • সড়ক দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত October 22, 2026
  • জামালপুর ইসলামপুরে সেচ পাম্প সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু October 22, 2026
  • বিশ্ব ঐতিহ্য সুন্দরবন–দাকোপ–মোংলা: উন্নয়নের তিন সমীকরণ October 22, 2026
  • পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধ October 22, 2026
  • বিসর্জনের জন্য প্রতিমা বের করতে গিয়ে বিদ্যুৎ এর তারে জড়িয়ে একজনের মর্মান্তিক মৃত্যু  October 22, 2026
  • ডোমারের গোমনাতীতে মসজিদ নিয়ে দ্বন্দ্বে এলাকায় উত্তেজনা  October 22, 2026
  • সাংবাদিক আলিফ হত্যা: অনুসন্ধানী সাংবাদিকতা কি তবে মৃত্যুফাঁদ? October 22, 2026
  • মধুপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় প্রধান আসামি গ্রেপ্তার October 22, 2026
  • বুড়িচং রামচন্দ্রপুরের গর্ব ডা. সিমা আক্তার October 22, 2026
  • চৌদ্দগ্রাম পৈতৃক জমিতে বাড়ি নির্মাণে বাধা , চাঁদা দাবি, সংবাদ সন্মেলনে অভিযোগ । October 22, 2026
  • রাজশাহীতে গাঁজা সহ গ্রেপ্তার ১ জন October 22, 2026
  • অনলাইন ক্যাসিনোর মায়াজালে শিশুরা: বিপন্ন শৈশব, উদ্বিগ্ন অভিভাবক October 22, 2026
  • সমাজ ও সংসার পরিবর্তনে অবিনাশী কলম এবং লেখকের দায়বদ্ধতা October 22, 2026
  • গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল October 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      এনজিওতে নতুনদের চাকরি সুযোগ

      October 22, 2026
      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সুখবর

      October 22, 2026
      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

      October 22, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d