রংপুর বিভাগীয় প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচ বোরিং লাইসেন্স প্রাদানে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষি মন্ত্রনালয়ের নীতিমালা অনুযায়ী সেচ কাজ করার জন্য বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন সেচ শাখা থেকে বোরিং লাইসেন্স গ্রহণ করে বিদ্যুৎ লাইনের সংযোগ নিয়ে সেচ মোটর দিয়ে জমিতে পানি সেচ দিতে হয়। সেচ বোরিং লাইসেন্সের আবেদন করলে তদন্ত করেন সেচ বিভাগের উপ সহকারী প্রকৌশলী ও সদস্য সচিব সহকারি প্রকৌশলী। তদন্ত কর্মকর্তারা মাঠে আসলে তেল খরচ নামক নিয়ামক হাতে ধরে দিতে হয়। কোন কোন কর্মকর্তাকে মোটা অংকের অর্থ দিলে নিয়ম নীতির তোয়াক্কা না করে সেচ লাইসেন্স দিয়ে থাকে। কৃষি মন্ত্রনালয়ের ২০১৯ইং সালের বাংলাদেশ গেজেটে সেচ নিতিমালায় দেখা যায় একটি অগভির নলকুপ থেকে আরেকটি অগভির নলকুপের দুরত্ব ৮শত ২০ ফুট। একটি গভির নলকুপের দুরত্ব (বড়) ১ হাজার ৬শত ৫০ ফুট (ছোট) ১ হাজার ১শত ৪০ ফুট। উপজেলার খামার ধুবনী গ্রামের মৃত হরলাল সরকারের পুত্র মিষ্টি ভুষণ ও মৃত বাছরত আলীর পুত্র রাশেদুল ইসলামের অগভির নলকুপ থেকে ৫শত ফুট দুরত্বে একই গ্রামের মৃত ফনি ভুষনের পুত্র হিমাংশু কুমারের নামে নিয়ম নীতির তোয়াক্কা না করে ৬শত ৩০ ফুট দূরত্বে একটি সেচ লাইসেন্স দিলে লাইসেন্সটি বাতিল চেয়ে মিষ্টি ভুষণ ও রাশেদুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধার সিনিয়র সহকারি জজ আদালতে হিমাংশু ও সেচ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের ৭ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। যাহার নং-৬৪/২০২২। নিয়মানুযায়ী প্রকৌশলী দ্বারা তদন্ত করে লাইসেন্স দেয়ার কথা থাকলেও সম্প্রতি সময়ে উপজেলায় সেচ লাইসেন্সের তদন্তের দায়িত্বে ১জন আফিস সহকারী। ২০২২ সালের আগস্ট মাসে ১৫০টি সেচ আবেদনের তদন্ত করে লাইসেন্স প্রদানের সুপারিশ করা হয়েছে। বিশ্বস্থ সুত্রে জানা যায়, উত্তরে ময়েসের সেচ বোরিং,পশ্চিমে সামাদের,দক্ষিণে আব্দুর রহমানের,পুর্বদিকে বাদশার বোরিং থাকলেও কোন নিয়ম তোয়াক্কা না দুলাল গ্রামের মছির উদ্দিনের পুত্র মুসলিম আলীর নামে সেচ লাইসেন্স দেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়াও ১৫১ থেকে ৪০০শত আবেদনের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া চুড়ান্ত প্রায়। ওই তালিকায় নিয়ম নীতির তোয়াক্কা না করে আসাদু্েরলর মটর থেকে উত্তর শ্রীপুর গ্রামের মৃত নকিমামুদ ব্যাপারীর পুত্র মোজাহার আলীকে মাত্র ৭শত ১৯ফুট দূরত্বে ২৬২ নং আবেদনের আলোকে লাইসেন্স দেয়ার পায়তারা করছে উপজেলা উপ সহকারী প্রকৌশলী শামীম আহম্মেদ। ২৬২নং আবেদনটি পুণরায় তদন্তের জন্য আসাদুজ্জামান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সুন্দরগঞ্জ সেচ অফিসে (বিএডিসি) অভিযোগ করেন।
অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার...








