টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের, ব্যাপক বিস্ফোরণ
সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর ইয়েমেন থেকে এই...
সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। আর ইয়েমেন থেকে এই...
রংপুর ব্যুরো: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সমস জামেয়া মোহাম্মদীয়া কওমী মাদ্রাসা ও হেফজখানা, বাইতুল মামুর জামে মসজিদের স¤পত্তি নিয়ে...
এমডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : পরিবারকে উন্নয়নের কেন্দ্রবিন্দুতে রেখে স্বাবলম্বী ও সমৃদ্ধ পরিবার গড়ার লক্ষ্যে দিনাজপুরের বিরামপুরে ফ্যামিলি...
বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ‘প্রমোট’ মহিলা হোস্টেলের সংস্কার ও উন্নয়নকাজে বিভিন্ন অসংগতির অভিযোগ উঠেছে। সরকারি এই কাজের ব্যয়, অনুমোদন ও নথিপত্রের তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বি এম নকিবুল হাসান। তথ্য দেওয়ার পরিবর্তে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, “বেশি ইন্টারেস্ট শো করো না, ফোন রাখ।” সরকারি একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন আচরণে ক্ষোভ ও প্রশ্ন উঠেছে স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে। অনুসন্ধানে জানা যায়, প্রমোট মহিলা হোস্টেলের সংস্কার ও উন্নয়নকাজে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এই অর্থের মূল উৎস, সংগৃহীত ভাড়া জমার ব্যাংক হিসাব এবং তা খরচে প্রশাসনিক অনুমোদন রয়েছে কি না—এ নিয়ে নানামুখী প্রশ্ন দেখা দিয়েছে। কাজের কারিগরি প্রাক্কলন ও বাস্তবায়নের পদ্ধতিতেও পাওয়া গেছে একাধিক অসংগতি। ২০২৫ সালে গাইবান্ধার তৎকালীন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমেদের উদ্যোগে ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়, যার প্রধান করা হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নকিবুল হাসানকে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওই কমিটির অনেক সদস্য কাজের বিষয়ে কিছুই জানেন না। কেউ কেউ দাবি করেছেন, তালিকায় তাদের নাম বা স্বাক্ষর থাকলেও উন্নয়নকাজের বিস্তারিত সম্পর্কে তাদের অন্ধকারের রাখা হয়েছে। কমিটিতে গাইবান্ধা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস আক্তারের উপস্থিতি দেখানো হলেও তিনি জানান, ওই হোস্টেলের কোনো সভা বা কমিটিতে তার থাকার কথা নয় এবং তিনি বিষয়টি সম্পর্কে অবহিত নন। অন্যদিকে, মেরামত কাজের জন্য তৈরি করা এস্টিমেট নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগ অনুযায়ী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সংশ্লিষ্ট প্রকৌশলীর স্বাক্ষর থাকার কথা থাকলেও সেখানে তা নেই। এমনকি কমিটিতে থাকা সহকারি প্রকৌশলীর নাম কেটে উপসহকারী প্রকৌশলী আতিকুর রহমানের নাম যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আলামিন জানান, মাধ্যমিক শিক্ষা অফিসের অনুরোধে তিনি উপসহকারী প্রকৌশলীকে সহযোগিতার কথা বলেছিলেন, তবে কাজের কোনো অফিশিয়াল সার্কুলার বা রেজুলেশন তাকে দেখানো হয়নি। উপসহকারী প্রকৌশলী আতীকুর রহমানও স্বীকার করেছেন, স্যারের নির্দেশ পেয়ে শুধু স্বাক্ষর করেছেন। অভিযোগ রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী কাজের দরপত্র বা স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করে শিক্ষা কর্মকর্তা নিজেই সবকিছু তদারক করছেন। গাইবান্ধা শহর থেকে নিজের গাড়িতে করে মিস্ত্রি ও শ্রমিকদের পলাশবাড়ীতে এনে দিনভর কাজ করিয়ে সন্ধ্যায় আবার পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া প্রশাসনিক তদারকি এড়াতে কাজটিকে নিজের মতো চারটি ভাগে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে শিক্ষা কর্মকর্তা বি এম নকিবুল হাসান দাবি করেন, “এটি সরকারি অর্থায়নের কাজ নয়। হোস্টেলে বসবাসকারীদের ভাড়ার টাকা ইউএনও এবং আমার যৌথ ব্যাংক হিসাবে জমা থাকে। জেলা প্রশাসকের অনুমতি নিয়ে সেই টাকা দিয়েই সংস্কারকাজ চালানো হচ্ছে।” তবে ২০২৫ সালের রেজুলেশন দিয়ে ২০২৬ সালে এসে নতুন কোনো অনুমোদন ছাড়া কীভাবে কাজ চলছে এবং সরকারি প্রতিষ্ঠানের ভাড়া আদায়ের অর্থ কোন বিধিবলে সরাসরি খরচ করা হচ্ছে—তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। স্বচ্ছতার স্বার্থে ব্যাংক বিবরণী, খরচের অনুমোদনপত্র, প্রাক্কলন, কাজের আদেশ ও বিল-ভাউচার জনসম্মুখে প্রকাশের দাবি উঠেছে। পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি অনুসন্ধানের জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং শিক্ষা কর্মকর্তা নকিবকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেন। তবে ইউএনওর নির্দেশ সত্ত্বেও সাংবাদিকদের তথ্য না দিয়ে উল্টো অসৌজন্যমূলক আচরণ করেন ওই কর্মকর্তা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আচরণের তীব্র নিন্দা জানিয়ে প্রেসক্লাব পলাশবাড়ীর সভাপতি মনজুর কাদির মুকুল বলেন তথ্য পাওয়া জনগণের নাগরিক অধিকার। সেখানে সাংবাদিকরা বাধ্য গ্রস্থ হলে সেটা দুঃখ জনক। ...
নীলফামারী প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে নীলফামারীতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার...
রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত ‘আলফা স্টোর’ চালু করেছে অনার। দেশের প্রথম এ আলফা স্টোরে অনারের সর্বাধুনিক প্রযুক্তিপণ্য, স্মার্ট ডিভাইস ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)–চালিত স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য পাওয়া যাবে। যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত এ ‘আলফা স্টোরটি সাজানো হয়েছে একটি ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে। এখানে গ্রাহকেরা দৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে অনারের ডিভাইসগুলো কীভাবে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করে, তা সরাসরি দেখার ও ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন। অনারের ‘আলফা প্ল্যান’-এর গুরুত্বপূর্ণ অংশ এ আলফা স্টোরে ব্র্যান্ডটির এআই–চালিত ডিভাইস ইকোসিস্টেমের ধারণার বাস্তব চিত্র গ্রাহকদের সামনে তুলে ধরা হয়। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের শেনজেনে প্রথমবারের মতো এ ধারণা নিয়ে আলফা স্টোর চালু করে অনার। বাংলাদেশে চালু হওয়া স্টোরটি চীনের বাইরে অনারের তৃতীয় আলফা স্টোর। উদ্বোধনী অনুষ্ঠানে অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি, কান্ট্রি ডিরেক্টর লাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লিউ পেই হেইলি বলেন, “বাংলাদেশে আলফা স্টোর চালু করা অনারের জন্য গর্বের একটি মুহূর্ত। চীনের বাইরে এটি আমাদের তৃতীয় আলফা স্টোর। নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ রয়েছে। তাই এই নতুন অভিজ্ঞতা তাঁদের কাছে নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। আলফা স্টোরের মাধ্যমে আমরা চাই, মানুষ আমাদের পণ্যগুলোকে আলাদা ডিভাইস হিসেবে নয়, একটি ইকোসিস্টেমের অংশ হিসেবে ব্যবহার করুক। এতে তাঁদের দৈনন্দিন জীবন আরও সহজ ও উপভোগ্য হবে।” অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও বলেন, “বাংলাদেশে নতুন এ রিটেইল অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। ব্র্যান্ড হিসেবে অনার কত দূর এগিয়েছে, আলফা স্টোর তারই প্রতিফলন। এখানে অনারের সর্বাধুনিক উদ্ভাবনগুলো একসঙ্গে পাওয়া যাবে। এখানে এসে গ্রাহকেরা সরাসরি দেখতে পারবেন, অনারের ডিভাইসগুলো কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করে।” স্টোরটিতে অনারের বিভিন্ন পণ্যের সমন্বয়ে তৈরি ইকোসিস্টেমের অভিজ্ঞতা নেওয়া যাবে। অনার কানেক্ট অনুষ্ঠানে এ ইকোসিস্টেমের ঘোষণা দেওয়া হয়েছিল। এসব পণ্য ও নতুন প্রযুক্তি পর্যায়ক্রমে দেশের বাজারে আনা হবে। বিভিন্ন স্মার্টফোনের পাশাপাশি আলফা স্টোরে রয়েছে অনারের নতুন রোবট ফোন ও ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এবং টিভি। এআইওটি পণ্যের মধ্যে রয়েছে ইয়ারবাডস, ক্লিপ, হেডফোন ও স্মার্টওয়াচ। উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পী জেফার ও মাহতিম সাকিব। অনুষ্ঠানে অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাইফ হাসানও উপস্থিত ছিলেন। ...
[wps_visitor_counter]
[wps_visitor_counter]
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob
© ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob