Tuesday, October 20, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home বিভাগ সমূহ চট্টগ্রাম বিভাগ

২০২৪ সালের জানুয়ারির ১লা সপ্তাহে অনুষ্ঠেয় পরবর্তী নির্বাচনে নৌকায় ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী

‘২০২৩ এর পরে ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আজ সেই নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’

admin by admin
December 7, 2022
in চট্টগ্রাম বিভাগ, বিশেষ সংবাদ, রাজনীতি
Reading Time: 101 mins read
0 0
A A
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ‘২০২৩ এর পরে ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আজ সেই নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’
প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত এক মহাসমাবেশে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আপনারা ২০১৮ সালে নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আমরা আপনাদের এই কক্সবাজারের উন্নয়ন করেছি, পর পর তিনবার ক্ষমতায় আসতে পেরেছি, ধারাবাহিকভাবে সেই ২০০৯ সাল থেকে এই ২০২২ পর্যন্ত দেশে গণতান্ত্রিক পদ্ধতি বলবৎ আছে বলেই আজকে উন্নয়ন হচ্ছে এবং বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে।
তিনি বলেন, ‘২০২৩ এর পরে ২০২৪ এর জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। আমি আজ সেই নির্বাচনে আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।’
‘আপনারা কি নৌকা মার্কায় ভোট দেবেন’, প্রধানমন্ত্রী জানতে চাইলে জনগণ চিৎকার করে দুই হাত তুলে তাতে সম্মতি দেয়।
তিনি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কবির সঙ্গে কন্ঠ মিলিয়ে বলেন, ‘রিক্ত আমি নি:স্ব আমি দেবার কিছু নেই/ আছে শুধু ভালবাসা দিয়ে গেলাম তাই।’
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সমাবেশের শুরুতে প্রধানমন্ত্রী ১৯৬৩.৮৬ কোটি টাকা ব্যয়ে ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং চারটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তাঁর সরকার ও দল জাতির পিতার আদর্শ নিয়েই কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার লক্ষ্য অনুসরণ করে দু:খী মানুষের মুখে হাসি ফোটানো আমার একমাত্র কাজ। কাজেই আমি বাবা-মা, ভাইসহ স্বজনদের হারিয়ে আপনাদের মাঝেই ফিরে পেতে চাই আমার হারানো বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ, বোনের স্নেহ। আমি আপনাদেরকেই আমার আপনজন বলে মনে করি। এই বাংলাদেশের মানুষের কল্যাণ করাই আমার একমাত্র কাজ।
বিশাল জনসভায় দূরদূরান্ত থেকে আগত যাদের তিনি চোখের দেখা দেখতে পাচ্ছেন না তাদের উদ্দেশে বলেন, আপনারা যত দূরেই থাকেন আপনারা আমার হৃদয়ে, অন্তরে স্থান করে নিয়ে আছেন। প্রত্যেকটি গ্রামের মানুষ শহরের সুযোগ-সুবিধা পাবে, প্রতিটি গ্রামকে শহর হিসেবে গড়ে তুলে প্রতিটি মানুষকে উন্নত জীবন দেয়াটাই আমার লক্ষ্য। আর সেভাবেই তাঁর সরকার রাস্তা-ঘাট, পুল, ব্রীজ, সড়ক পথ, রেলপথ, নৌপথের উন্নয়ন করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের ব্যবস্থা করে দিচ্ছি।
গ্রামে গ্রামে ব্রডব্যান্ড পৌঁছে দিয়ে এবং ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল সেন্টার করে দিয়ে ইন্টারনেট সেবাকে জনগণের নাগালের মধ্যে নিয়ে আসা, বেসরকারকারি খাতকে উন্মুক্ত করার মাধ্যমে সকলের হাতে মোবাইল ফোন পৌঁছে দেয়া, ১০ টাকায় কৃষকদের ব্যাংক একাউন্ট খোলার সুযোগ, দুই কোটি লোককে কৃষি উপকরণ কার্ড প্রদান, ২ কোটি ৫৩ লাখ ছাত্র-ছাত্রীকে বৃত্তি-উপবৃত্তি প্রদান, মাধ্যমিক পর্যায় পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান এবং জাতির পিতার শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড থেকে উচ্চ শিক্ষায় সহায়তা প্রদানের মত তাঁর সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক ও দরিদ্রবান্ধব কর্মসূচির উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি কিন্তু এই বাংলাদেশকে আমরা ২০৪১ সাল নাগাদ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই যে বাংলাদেশের স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন।
তাঁর সরকারের উদ্যোগে গৃহহীণদের জন্য ঘর-বাড়ি নির্মাণ করে দেয়া প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতার এই বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন বা গৃহহীন থাকবেনা। তিনি সমাবেশ আগতদের নিজ নিজ এলাকায় ভূমিহীন-গৃহহীণ মানুষ রয়েছে কি না তা খুঁজে দেখার আহবান জানান এবং নাম ঠিকানা দিলে তাঁর সরকার তাদের পুনর্বাসন করবে, প্রত্যেকের জীবন মান উন্নত করবে বলেও তিনি জানান।

জামাত-বিএনপি এদেশের মানুষকে কি দিয়েছে প্রশ্ন তুলে জনসভায় শেখ হাসিনা বলেন, অগ্নিসন্ত্রাস, খুন, হত্যা, লুটপাট, মানি লন্ডারিং, দেশের টাকা বিদেশে নিয়ে যাওয়া, চোরাকারবারি এগুলোই তারা পারে।
খালেদা জিয়া এতিমের অর্থ আতœসাৎ করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট ফান্ডের টাকা মেরে দিয়ে আজকে সাজাপ্রাপ্ত। তার দশ বছরের সাজা হয়েছে। আর তার ছেলে তারেক রহমান দেশের অর্থ বিদেশে পাচার করার দায়ে সাজাপ্রাপ্ত আসামি। সাত বছরের কারাদন্ড এবং ২০ কোটি টাকা অর্থদন্ড হয়েছে। ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি করে ধরা খেয়ে সেই অস্ত্র চোরাকারবারির জন্য সাজাপ্রাপ্ত আসামি।
আমি জানি না এই অস্ত্র কি কাজে সে ব্যবহার করতো। মাত্র একটা লট ধরা পড়েছে। অথচ এইভাবে বাংলাদেশের উপর দিয়ে কত অস্ত্র চোরাকারবারি হয়েছে বলে সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, শুধু তাই না ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের শান্তির জন্য করা সমাবেশে দিনে দুপুরে খালেদা জিয়া ও তারেক জিয়া গংয়েরা গ্রেনেড হামলা চালালে সেখানে মহিলা আওয়ামী লীগের শীর্ষ নেত্রী আইভি রহমানসহ ২২জন নেতাকর্মী মারা যান। তাঁকে মানব ঢাল রচনা করে নেতা-কর্মীরা রক্ষা করায় তিনি প্রাণে বেঁচে যান।
কোন মানুষ জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করতে পারে কিনা সে প্রশ্ন তুলে সরকার প্রধান বলেন, এই বিএনপি, তারেক জিয়া, খালেদা জিয়াদের আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারার আন্দোলন।  রেলে আগুন, বাসে আগুন,  গাড়িতে আগুন, লঞ্চে আগুন দিয়ে মানুষ হত্যা করা।
কোথায় না আগুন দিয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ৩ হাজার মানুষকে আগুন দিয়ে পুড়িয়েছে, ৫’শ মানুষ হত্যা করেছে, সাড়ে তিন হাজারের মতো গাড়ি আগুন দিয়ে পুড়িয়েছে। ধ্বংস করা ছাড়া ওরা কিছুই পারে না।
তিনি বলেন, যারা দেশের উন্নয়ন না করে সম্পদ বিদেশে পাচার করেছে, লুট করেছে এবং জীবন্ত মানুষকে পুড়িয়ে মেরেছে তারা কীভাবে জনগণের পাশে থাকবে। বিএনপি ক্ষমতায় থেকে এদেশের মানুষকে কিছু দেয়নি বরং জামায়াতের সঙ্গে আঁতাত করে এদেশে অগ্নিকা-, মানি লন্ডারিং, চাঁদাবাজি, জঙ্গি-সন্ত্রাসবাদ সৃষ্টি করেছে।
’৭৫ পরবর্তী সরকারগুলো দেশের সম্পদ লুটে খাওয়া ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, জিয়া, এরশাদ এবং খালেদা জিয়ার সরকার দেশকে কিছুই দেয়নি। বাংলাদেশের মানুষের সম্পদ লুটে খেয়েছে।
করোনা ভাইরাস মহামারীর রেশ কাটিয়ে উঠতে না উঠতেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকটময় পরিস্থিতির কথা তুলে ধরে শেখ হাসিনা দেশের প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় এনে উৎপাদন বাড়ানোর জন্য তাঁর আহ্বান পুণর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘আমি আবেদন জানাবো সবাইকে যার যেখানে যতটুকু জমি আছে আপনারা কিছু না কিছু চাষ করবেন, তরিকরকারি, ফলমূল যা পারেন। বিশ্বব্যপী যে অর্থনৈতিক মন্দা, অনেক উন্নত দেশ এখন নিজেদেরকে অর্থনৈতিক মন্দার দেশ হিসেবে ঘোষণা দিয়েছে। সেখানে এখানো আমাদের অর্থনীতি শক্তিশালী আছে।’
ব্যাংকের রিজার্ভ সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘৩৪ বিলিয়ন মার্কিন ডলার এখনো আমাদের রিজার্ভ।  যেখানে খালেদা জিয়ার আমলে ছিল মাত্র ২ দশমিক ৫ বিলিয়ন।’
শেখ হাসিনা জনগণকে আশ^স্থ করে বলেন, আমি জাতির পিতার কন্যা যতক্ষণ ক্ষমতায় আছি আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আপনারাই আমারই সব। সেটা মনে করেই আমি কাজ করি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে যারা আমাদের প্রতি আস্থা রেখে নৌকায় ভোট দিয়েছেন তাদের বিশ্বাস আমরা বৃথা যেতে দেয়নি। কক্সবাজারের প্রতিটি অঞ্চলে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন স্পট হিসেবে গড়ার ব্যবস্থা চলছে। এখানকার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে তৈরি করা হচ্ছে। যেখানে দেশি-বিদেশি পর্যটকরা সমুদ্রের পানি ছুঁয়ে নামতে পারবে। এছাড়া জলবায়ু উদ্বাস্তুসহ দুস্থ মানুষের আশ্রয়ণের ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। শুধু তা নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার জন্য কমপ্লেক্স তৈরি হচ্ছে এখানে।
তিনি বলেন, এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি চট্টগ্রামের দোহাজারি থেকে ঘুমধুম রেললাইনের ব্যবস্থা করার পদক্ষেপ নেয়া হচ্ছে, চমৎকার রেল স্টেশন নির্মাণ হচ্ছে । কক্সবাজারের সড়ক চার লেনে উন্নীত করণ করা হচ্ছে। উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে লবণ চাষ, চিংড়ি উৎপাদনের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, কক্সবাজারের সাথে সিলেট এবং বাংলাদেশের অন্যান্য এলাকায় যাতে করে বিমান চলাচল হয় সেই ব্যবস্থাও নিয়েছি। যশোর থেকে কক্সবাজার, সিলেট থেকে কক্সবাজার এরকম বিভিন্ন জায়গা থেকে যেন এখানে সরাসরি বিমান চলাচলের পদক্ষেপ নেয়া হয়েছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ করার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, যেন পরিকল্পিতভাবে এই পর্যটন শহর, এই পর্যটন কেন্দ্র গড়ে উঠে সেই লক্ষ্যেই আমরা এটা একটা উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে দিয়ে দিয়েছি। যাতে সঠিকভাবে আমাদের এই সমুদ্র সৈকত ব্যবহার এবং উন্নত হতে পারে সেই ব্যবস্থা নিয়েছি।
মহেশখালিকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলার পদক্ষেপ নেয়া হচ্ছে উল্লেখ করে সরকার প্রধান বলেন, মহেশখালির মাতারবাড়িতে গভীর সমুদ্রবন্দর হচ্ছে, সোনাদিয়াতে ইকোপার্ক নির্মাণ করা হবে, টেকনাফ, সাবরংসহ এই কক্সবাজারে ৬টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। দেশি বিদেশী বিনিয়োগ আসবে।
তিনি বলেন, আমাদের যারা ছেলে মেয়ে, যুব সমাজ, তরুন সমাজ তারা নিজেরা নিজের পায়ে দাঁড়াবে, কাজ করবে সেই সুযোগ আমরা সৃষ্টি করেছি।
রোহিঙ্গাদের প্রসঙ্গ টেনে তাদের যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরত পাঠানোর পদক্ষেপ তাঁর সরকার নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গারা এখানে আশ্রয় নিয়েছে। আমি কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানাই যে তাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন। কিন্তু আমাদের প্রচেষ্টা যত তাড়াতাড়ি তারা নিজের দেশে চলে যেতে পারে সেই ব্যবস্থা নিচ্ছি। আর ভাসানচরের আরেকটি জায়গা আমরা নির্মাণ করে তাদেরকেও সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করেছি। কিছু কিছু দেশ তাদের নিজের দেশে নিতে চায়। তার সুযোগটাও আমরা সৃষ্টি করে দিচ্ছি।
কক্সবাজার তার বাবা জাতির পিতা বঙ্গবঙ্গ শেখ মুজিবুর রহমানের অত্যন্ত প্রিয় জায়গা ছিল বলেও উল্লেখ করেন বঙ্গবন্ধু কন্যা।
তিনি বলেন, ‘বাবা যখনই কারাগার থেকে মুক্তি পেতেন আমাদের নিয়ে কক্সবাজার আসতেন। জাতির জনকের সঙ্গে এখানকার অনেক স্মৃতি জড়িত। তাই, কক্সবাজারের মানুষ সব সময় আমাদের হৃদয়ে আছে।’

Views: 256

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

by admin
October 20, 2026
0
9

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি : সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার বিতরণ করা...

দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

by admin
October 20, 2026
0
15

  মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার পার্শ্ববর্তী দেশ ভারতে কী ধরণের সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তা আমাদের জানার প্রয়োজন নেই;...

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

by admin
October 20, 2026
0
9

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত

ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত

by admin
October 20, 2026
0
25

অস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানের জেরে সমালোচিত মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ‘সঠিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত’...

মোটরসাইকেলে ৩ বন্ধু কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এক বন্ধুর, আহত ২

মোটরসাইকেলে ৩ বন্ধু কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এক বন্ধুর, আহত ২

by admin
October 20, 2026
0
5

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ হাবিব (২৫) নামে এক যুবক...

মিরসরাইয়ে গ্রামবাসীর অভিযানে ৬০ পিস ইয়াবা নারীসহ ৩ জন আটক

মিরসরাইয়ে গ্রামবাসীর অভিযানে ৬০ পিস ইয়াবা নারীসহ ৩ জন আটক

by admin
October 20, 2026
0
5

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রামবাসীর মাদকবিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট নারীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ October 20, 2026
  • দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি October 20, 2026
  • দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু October 20, 2026
  • পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন বিভাগের ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী October 20, 2026
  • ইশরাকের পদত্যাগে ‘খুশি’ সাবেক মার্কিন উপ-রাষ্ট্রদূত October 20, 2026
  • সৌদিগামী ১২৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৯ হাজার যাত্রী October 20, 2026
  • দিনাজপুরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজ ও সোনালী ব্যাংক পিএলসি’র সাথে চুক্তি স্বাক্ষর   October 20, 2026
  • মোটরসাইকেলে ৩ বন্ধু কাজে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এক বন্ধুর, আহত ২ October 20, 2026
  • মিরসরাইয়ে গ্রামবাসীর অভিযানে ৬০ পিস ইয়াবা নারীসহ ৩ জন আটক October 20, 2026
  • বগুড়ায় শারদীয় দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও নগদঅর্থ প্রদান করলেন সাবেক এমপি লালু October 20, 2026
  • বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শনে পরিচালক খায়রুল October 20, 2026
  • পুকুরে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, পুকুরে নামতেই প্রাণ গেল প্রিয়াঙ্কার October 20, 2026
  • খানসামায় বয়োবৃদ্ধ ও বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করলেন ডা. জয় October 20, 2026
  • বাবুগঞ্জে ভুয়া চিকিৎসকের প্রতারণার অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা October 20, 2026
  • পথশিশুদের নিয়ে কাজের স্বীকৃতি পেলেন সৃজন মঞ্চ ফাউন্ডেশনের সুপ্রিম অথরিটি এস. ইয়াছির আরাফাত October 20, 2026
  • বালিয়াকান্দিতে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে শারদীয় উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ October 20, 2026
  • শিশুদের দক্ষতা বিকাশে কুড়িগ্রামে এনসিটিএফের দিনব্যাপী প্রশিক্ষণ October 20, 2026
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং শুনই ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম তালুকদার October 20, 2026
  • বল্লা হাট পরিচালনা কমিটি ও স্থানীয় বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন October 20, 2026
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী অলিউল্লাহ রনি October 20, 2026
  • মদনে হাওরে বিশুদ্ধ পানির সংকট দূরীকরণে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগ: টিউবওয়েল স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত October 20, 2026
  • প্রধানমন্ত্রীর আগমনে রাজশাহী আরও দৃষ্টিনন্দন October 20, 2026
  • সুফলাকাটী ইউনিয়নের ১৩টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন রফিকুল ইসলাম October 20, 2026
  • ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নিহত বৃদ্ধা, পরিচয় মেলেনি October 20, 2026
  • ঝিকরগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহ চলছে October 20, 2026
  • তৃণমূলের শিক্ষক আসাদুজ্জামান রাজু শিক্ষার্থী কিশোর ও যুব সমাজে মাদকের আগ্রাসনে উদ্দিগ্ন October 20, 2026
  • নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট October 20, 2026
  • চৌদ্দগ্রামে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ডাঃ তাহেরের উপহার October 20, 2026
  • বারইয়ারহাট উম্মাহাতুল মু’মিনিন (রাঃ) মহিলা মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা October 20, 2026
  • মদনে নবাগত ইউএনও সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত, October 20, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

      চৌদ্দগ্রামে দূর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী উপহার বিতরণ

      October 20, 2026
      দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

      দল-ধর্ম যার যার, সম্প্রীতির বাংলাদেশ আমাদের সবার: ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এমপি

      October 20, 2026
      দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু

      দুর্গাপূজার ছুটিতে আজ থেকে বিশেষ ট্রেন ও বাস চালু

      October 20, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d