নিজস্ব সংবাদদাতাঃ
৩জুন শুক্রবার বাদ আছর ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে
নবীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান আর্শাদ এর
স্মরণ সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ডের সোমবাড়িয়া বাজার সংলগ্ন
সড়কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ
মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা। বিশেষ অতিথি
হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জি এম
আরমান,শাহ নিজাম। প্রধান বক্তা হিসেবে এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির
মৃধা। স্মরনসভায় সভাপতিত্ব করেন সাবেক মুসাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড
আওয়ামীলীগের সভাপতি হাজী মোঃ নিজামউদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে
উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা প্রবীণ সাংবাদিক শ্যামল কুমার দাশ,২০নং
ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আসাদুজ্জামান খোকন,মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা
ফরহাদুর রহমান পাপ্পু, সজিব মোল্লা,আক্তারুজ্জামান মোল্লাসহ অন্যান্য
নেতৃবৃন্দ।
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে জাতিসংঘ...







