৩ দফা দাবিতে প্রীতিলতার ১১২তম জন্মবার্ষিকী স্মরণ
৫ই মে প্রীতিলতা ওয়াদ্দেদারের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আজ ৯ই মে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইডেন কলেজ শাখার সভাপতি শাহিনুর সুমির সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা নগর শাখার সাংগঠনিক সম্পাদক সায়মা আফরোজ। সভা পরিচালনা করেন ইডেন কলেজ শাখার সাধারণ সম্পাদক জয়মা মুনমুন।
এ সময় বক্তারা বলেন, প্রীতিলতা ইডেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাঁকে জানার জন্য নেই কোনো আয়োজন, কলেজ জাদুঘরে একটি ছবি থাকলেও প্রীতিলতার জীবন সংগ্রাম সম্পর্কিত কোনো তথ্য নেই, কলেজে প্রীতিলতার কোনো ভাস্কর্য নেই। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দীর্ঘদিন ধরে কলেজে প্রীতিলতার ভাস্কর্য নির্মাণের দাবিতে আন্দোলন করে আসছে। সম্প্রতি ইডেন কলেজে মহা আয়োজনে প্রীতিলতাকে নিয়ে নির্মিত সিনেমা দেখানো হয়েছে, কিন্তু প্রীতিলতার চেতনাকে তুলে ধরার জন্য কলেজের জাদুঘরে তথ্যচিত্র, প্রীতিলতার ভাস্কর্যের দাবি বারবার উপেক্ষিত হয়েছে। এছাড়া আমরা বলতে চাই এই সিনেমায় প্রীতিলতার জীবনীকে অনৈতিহাসিক তথ্যে চিত্রিত করা হয়েছে। ইতিহাস পর্যালোচনা করলে সঠিক তথ্য পাওয়া যাবে। সমাজে নারী পুরুষ সম্পর্কিত প্রচলিত দৃষ্টিভঙ্গি দিয়ে দুজন বিপ্লবীর সম্পর্ককে বিবেচনা করা সেময়কার সংগ্রামকে খাটো করে দেখানোর নামান্তর। কলেজে ঘটা করে সিনেমা প্রদর্শন হলেও প্রীতিলতার স্মৃতি সংরক্ষণে কলেজ প্রশাসন নির্বিকার।
বক্তারা আলোচনা সভার পক্ষ থেকে তিনটি দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গড়ে তোলার আবেদন জানান—
১. ইডেন কলেজে প্রীতিলতার ভাস্কর্য নির্মাণ কর।
২. প্রীতিলতার নামে অডিটোরিয়াম এর নামকরণ কর।
৩. কলেজ জাদুঘরে প্রীতিলতা কর্নার স্থাপন কর।
Post Views: 383
Related