দেশের পাঁচ সিটি করপোরেশনের (গাজীপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল) নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন (ইসি)। এরমধ্যে প্রথম ধাপে গাজীপুর সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে এই সিটিতে ভোট অনুষ্ঠিত হবে।
এছাড়া আগামী ১২ জুন দ্বিতীয় ধাপে খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হবে। সবশেষ আগামী ২১ জুন রাজশাহী ও সিলেট সিটির ভোট অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ এপ্রিল) দুপুর একটার দিকে নির্বাচন কমিশনের ১৭তম কমিশন সভা শেষে সাংবাদিকদের একথা জানিয়েছে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।







