Thursday, September 24, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • বিশেষ সংবাদ
  • বাংলাদেশ
  • করোনাভাইরাস
  • রাজনীতি
  • বিশ্ব
  • বাণিজ্য
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
  • চাকরি
  • খেলা ধুলা
  • বিনোদন
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আলোচিত নিউজ/ছবি

প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের কার বাড়ি কোথায়, জানুন কর্মময় জীবন

admin by admin
August 17, 2024
in আলোচিত নিউজ/ছবি, ইতিহাসের পাতায়, জাতীয়
Reading Time: 1 min read
1 0
A A
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বৃহস্পতিবার ৮ আগস্ট। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতা অর্জনের পর থেকেই দেশে নির্বাচন এবং গণতন্ত্র নিয়ে বিতর্ক তৈরি হয়। এক পর্যায়ে তুমুল আন্দোলনের মুখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আবির্ভাব ঘটে।

২০০৮ সালের ভূমিধস বিজয়ে ক্ষমতায় এসে আদালত ব্যবহার করে এক প্রকার একক ইচ্ছা ও ক্ষমতায় সেই ব্যবস্থার বিলোপ সাধন করেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতের পরামর্শ এবং নিজের দলের সংসদীয় কমিটির (সুরঞ্জিত সেন গুপ্তের নেতৃত্বাধীন) সুপারিশ অগ্রাহ্য করে দেশের মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেন শেখ হাসিনা। এরপর ২০১৪, ১৮ ও সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নিয়ন্ত্রিত নির্বাচনে টানা চতুর্থবার রাষ্ট্রীয় ক্ষমতায় বসেন। দীর্ঘ সাড়ে ১৬ বছরের শাসনামলে গুম, খুন, বিরুদ্ধ মতের দমন, সরকার ও প্রশাসনের সর্বস্তরে অযোগ্য ব্যক্তিদের পদায়ন ও দলীয়করণ করে গোটা রাষ্ট্র ব্যবস্থাকেই ধ্বংস করে দেন তিনি।

এক যুগের বেশি সময় ধরে রাজনীতির মাঠে সুবিধা করতে পারছিল না শেখ হাসিনার প্রধান রাজনৈতিক বিরোধী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। বিপরীতে গেল মাসের শুরুর দিন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারে কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ধীরে ধীরে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরাও যোগ দিতে থাকে।

যা এক পর্যায়ে ছাত্র-জনতার গণআন্দোলনে রূপ নেয় এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের ভয়াবহ পতন ঘটায়। যেটাকে স্বয়ং ড. ইউনূসও দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করেছেন। শিক্ষার্থীদের সাধারণ একটি আন্দোলন মোকাবিলায় শেখ হাসিনা ও তার নেতা-মন্ত্রীদের দাম্ভিকতা, ঢালাও গুলি করে হত্যাযজ্ঞ তার পতনের বাহন হয়ে আসে। ফলে সরকার থেকে পতদ্যাগের পাশাপাশি দেশ ছেড়ে চলে যেতে হয় লৌহ মানবী শেখ হাসিনাকে।

এরমধ্যে দিয়ে ফের বাংলাদেশে ফিরে এলো সেই আপতকালীন সরকার। নামে ভিন্ন হলেও ‘অন্তর্বর্তীকালীন’ সরকার যেন সেই তত্ত্বাবধায়ক সরকারের কথাই মনে করিয়ে দেয়।

বৃহস্পতিবার রাত ৯টায় রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শপথ গ্রহণের নির্ধারিত সময়ে রাষ্ট্রপতি ঘোষিত বাকী ১৬ উপদেষ্টার মধ্যে ৩ জন অনুপস্থিত ছিলেন। ফলে প্রধান উপদেষ্টাসহ মোট ১৪ উপদেষ্টা শপথ গ্রহণ করেন। এই প্রতিবেদনে প্রধান উপদেষ্টাসহ মনোনীত এবং শপথবদ্ধ সব উপদেষ্টাদের ব্যক্তিগত ও পারিবারিক জীবন এবং জন্মবৃত্তান্তসহ তাদের কর্মময় বর্নাঢ্য জীবনের বিস্তারিত জেনে নেবো।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস:

প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারীর জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ সালে সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি গ্রামিণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। দারিদ্র দূরীকরণে তার ‘ক্ষুদ্রঋণ মডেল’ বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসা অর্জন করেন। এরজন্য তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। বিশ্বজুড়ে সর্বোচ্চ সম্মাননার তিনটি পুরস্কার— নোবেল, আমেরিকার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ও মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত বিশ্বের ১২ জন ব্যক্তির একজন। সম্প্রতি তিনি ‘সামাজিক ব্যবসা’ শীর্ষক নতুন একটি মডেল তৈরি করেছেন। যা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে। এশিয়ার মালয়েশিয়া ও ইউরোপসহ পৃথিবীর বিভিন্ন দেশে তা রাষ্ট্রীয়ভাবে গৃহীত হয়েছে। পৃথিবীর অনেক বিখ্যাত বিশ্ববিদ্যালয় তাকে সম্মানজনক অনেক ডিগ্রি দিয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন:

১৯৪৮ সালের ১ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তানের পূর্ব বাংলার বরিশালের একটি সুপরিচিত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ব্রিগেডিয়ার সাখাওয়াত। পাকিস্তানের ইসলামিয়া সায়েন্স কলেজ (করাচি) থেকে ১৯৬৫ সালে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) অর্জন করেন । ১৯৭৯ সালে কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুর, ঢাকা, বাংলাদেশে পাস করেন এবং পিএসসি প্রতীক (PSC) লাভ করেন। তিনি ইউনাইটেড স্টেটস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ (USACGSC— ১৯৮১-১৯৮২) থেকে স্নাতক হন। এরপর পাকিস্তানের কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয় থেকে কৌশলগত অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ন্যাশনাল ডিফেন্স কলেজ, পাকিস্তান থেকে এনডিসি প্রতীক পেয়ে যোগ্যতা অর্জন করেন। সফলতার সাথে এমফিল ডিগ্রিও অর্জন করেন। ১৯৬৬ সালেই তিনি কাকুল থেকে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। পরে ১৯৭২ সালে দেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। বাংলাদেশ আর্মির একটি আর্টিলারি ইউনিট এবং বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) এর একটি সেক্টরের নেতৃত্ব দেন। পার্বত্য চট্টগ্রামে বিদ্রোহ বিরোধী অভিযানে দুটি আর্টিলারি ব্রিগেড এবং একটি পদাতিক ব্রিগেডের নেতৃত্ব দেন। ২০০৬-২০০৮ সালের রাজনৈতিক সংকটের পর তিনি ২০০৭ সালে এটিএম শামসুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনে কমিশনার হিসাবে নিযুক্ত হন এবং ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। সামরিক জীবন থেকে অবসরের পর থেকে তিনি নিয়মিত জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক সম্পক ও রাজনীতি এবং নির্বাচন বিশ্লেষক ও সামরিক গবেষক হিসে খ্যাতি লাভ করেন। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদপত্র ও জার্নালে জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কলামিস্ট হিসেবে ৩০০টিরও বেশি নিবন্ধ লিখেছেন। বিভিন্ন বিষয়ে প্রায় ৪০টির মতো বই লিখেছেন তিনি।

এ এফ হাসান আরিফ

বাংলাদেশ সরকারের সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ ১৯৪১ সালের ১০ জুন কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে কলকাতা হাইকোর্টে একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন। ১৯৭০ সালে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের উচ্চ আদালতে প্রাক্টিস শুরু করেন। ২০০১ থেকে ২০০৫ সালের এপ্রিল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের পদে অধিষ্ঠিত ছিলেন। জানুয়ারি ২০০৮ থেকে জানুয়ারি ২০০৯ পর্যন্ত স্বল্প সময়ের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে। তিনি আন্তর্জাতিক আরবিট্রেশন সেন্টার (BIAC) এবং সার্ক আরবিট্রেশন কাউন্সিল (SARCO) এর পাশাপাশি আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অব আরবিট্রেশনের কোর্ট মেম্বার।

ড. সালেহউদ্দিন আহমেদ:

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর (দরিশ্রীরামপুর) গ্রামে জন্ম গ্রহণ করেন। দেশের এই বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের নবম গভর্নর।

তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৩ সালে এবং ঢাকা কলেজ থেকে ১৯৬৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাস করেন। পরে ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স পাস করেন এবং ১৯৬৯ সালে একই বিষয়ে এমএ পাস করেন। ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির লেকচারার হিসেবে যোগ দেন।

তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) ক্যাডারে যোগ দেন। ১৯৭৮ সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

ড. ফখরুদ্দীন আহমদ দায়িত্ব ত্যাগের পর তিনি ২০০৫ সালের ১ মে গভর্নর হিসাবে দায়িত্ব লাভ করেন এবং ২০০৯ সালের ৩০ এপ্রিল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন।

আসিফ নজরুল:

১২ জানুয়ারি ১৯৬৬ সালে কুমিল্লায় জন্ম নেওয়া আসিফ নজরুলের পারিবারিকভাবে দেওয়া নাম মো. নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ও লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যার ওপর শিক্ষালাভ শেষে তিনি পিএইচডি সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপনায় যুক্ত হন।

অধ্যাপনার পাশাপাশি আসিফ নজরুল একজন লেখক, ঔপন্যাসিক, রাজনীতি-বিশ্লেষক, সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট। টিভি টক-শো ও তার কলামে সাহসী রাজনীতি বিশ্লেষণের জন্য তিনি বিশেষভাবে খ্যাত। তিনি দশের অধিক গ্রন্থের রচয়িতা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে ১৯৯১ সালে আসিফ নজরুল সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন। তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) হিসেবেও কাজ করেছেন।

২০১২ সালের ১২ মার্চ একটি টেলিভিশন চ্যানেলে টকশোতে আসিফ নজরুল তার বক্তব্যে অগণতান্ত্রিক শক্তিকে উসকানি দেওয়া হয়েছে বলে একটি রিট হয়। এরপর তাকে হাইকোর্টে তলব করা হয়েছিল।

২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিসকক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আসিফ নজরুলকে ২০১৩ সালের মে মাসে টেলিফোন করে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ধারণা করা হয়, আওয়ামী লীগ সরকারের সমালোচনা করার জন্যই তাকে এই হুমকি দেওয়া হয়েছিলো। ২০১৭ সালে মাদারীপুর আদালতে আসিফ নজরুলের বিরুদ্ধে ৫০০ ও ৫০১ নম্বর ধারায় মানহানির মামলা করেছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের চাচাতো ভাই জেলা পরিষদের সদস্য ফারুক খান।

ব্যক্তিজীবনে আসিফ নজরুল প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদকে বিয়ে করেন। ২০১৩ সালের ডিসেম্বর শীলাকে বিয়ের আগে অভিনেত্রী রোকেয়া প্রাচী ছিলেন তার প্রথম স্ত্রী। তাদের বৈবাহিক সম্পর্ক কয়েক বছর স্থায়ী ছিলো।

ড. আ ফ ম খালিদ হোসেন:

পুরো নাম আবুল ফয়েজ মুহাম্মদ খালিদ হোসেন। একাধারে অধ্যাপক, লেখক, গবেষক, মুহাদ্দিস ও ইতিহাস-রাজনীতি বিশ্লেষক। ১৯৫৯ সালের ২ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামি পণ্ডিত ছিলেন। তিনি চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ খণ্ডকালীন অধ্যাপনা করেন। আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ার বাংলা ভাষা ও সাহিত্য গবেষণা বিভাগে চার বছর, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ায় ‘ওসিলাতুল ইলাম’ বিষয়ে এক অধ্যাপনা করেন। সর্বশেষ তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআনিক সায়েন্সেস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে অধ্যাপনা করছেন। এছাড়াও এখন চট্টগ্রামের ঐতিহ্যবাহী জিরি মাদরাসার মুহাদ্দিস ও নায়েবে মুহতামিমের দায়িত্ব পালন করছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা বিষয়ক উপদেষ্টা।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং ওয়াআইসির পর্যবেক্ষক সংস্থা ‘মুসলিম বিশ্ব লীগ’ এর মুখপাত্র ‘দ্যা ওয়ার্ল্ড মুসলিম লীগ জার্নাল’সহ বিভিন্ন সাময়িকীতে তার দুই শতাধিক গবেষণাধর্মী প্রবন্ধ-নিবন্ধ প্রকাশিত হয়েছে। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক প্রকাশিত ইসলামী বিশ্বকোষ দ্বিতীয় সংস্করণের ৩ থেকে ৯ খণ্ড ও সীরাত বিশ্বকোষ সম্পাদনা করেছেন। তার নিজের লেখা প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২০টি। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকেও তিনি নিয়মিত লিখেন।

তৌহিদ হোসেন:

মো. তৌহিদ হোসেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব। তার জন্ম ১৯৫৫ সালের ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ১৯৮১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার ছিলেন। ১৯৯৯ সালের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ২০০০ সাল পর্যন্ত ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ছিলেন। ২০০৬ সালের ১৭ ডিসেম্বর থেকে ৮ জুলাই ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। অবসরের পর দেশি-বিদেশি গণমাধ্যম ও জার্নালে জাতীয়-আন্তর্জাতিক সম্পক, নিরাপত্তা ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নিয়মিত কলাম-নিবন্ধ লিখছেন। বাংলাদেশ-ভারত সম্পর্কের উন্নয়নের অভাবের জন্য তিনি ভারতের সদিচ্ছার অভাবকে দায়ী করেন।

আদিলুর রহমান খান:

হেফাজতে ইসলামের আন্দোলন ঘিরে ২০১৩ সালে ব্যাপকভাবে আলোচনায় আসেন মানবাধিকারকর্মী আদিলুর রহমান খান। তিনি মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা। ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তিনি ২০০৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন। মানবাধিকার নিয়ে কাজ করার স্বীকৃতি স্বরুপ রবার্ট এফ কেনেডি মানবাধিকার পদক এবং গুয়াংজু মানবাধিকার পুরস্কার পান।

সৈয়দা রিজওয়ানা হাসান:

সৈয়দা রিজওয়ানা হাসান ২০০৯ সালে টাইম ম্যাগাজিনের ‘হিরোজ অফ এনভায়রনমেন্ট’ খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশকর্মী। পরিবেশ আইনজীবী হিসেবে বাংলদেশে পরিচিত মুখ। বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী। চট্টগ্রামের চুনারুঘাট পৈতৃক নিবাশ হলেও তিনি জন্মগ্রহণ করেন ঢাকার ধানমন্ডিতে ১৯৬৮ সালের ১৫ জানুয়ারি। রিজওয়ানা হাসান ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন। এরপর হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে, প্রথমে লোকপ্রশাসন বিভাগে ভর্তি হলেও আইনের প্রতি আগ্রহ থেকে বিভাগ পরিবর্তন করে আইন বিভাগে ভর্তি হন এবং ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৯৩ সালে এলএলএম সম্পন্ন করার পর বাংলাদেশের বাইরে বেশ কয়েকটি ফেলোশিপ কোর্স সম্পন্ন করেছেন। ২০০৭ সালে যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ করেন সৈয়দা রিজওয়ানা। ওই বছরই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত ‘পরিবেশ পুরস্কার’-এ ভূষিত হোন। তার পরিচালিত সংগঠন বেলা ২০০৩ সালে জাতিসংঘের এনভায়রনমেন্ট প্রোগ্রাম ঘোষিত গ্লোবাল ৫০০ রোল অফ অনার্স পুরস্কারে ভূষিত হয়। এছাড়া প্রথম বাংলাদেশী হিসেবে ২০০৯ সালে তিনি পরিবেশের নোবেল খ্যাত ‘গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ’-এ ভূষিত হন।

মো. নাহিদ ইসলাম:

সাম্প্রতিক সময়ের কোটা সংস্কার আন্দোলন ঘিরে নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে থাকেন। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে ভতিয়ে হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে৷

নাহিদের স্থায়ী ঠিকানা ঢাকার বাড্ডা এলাকার বেরাইদ ইউনিয়নে। বদরুল ইসলাম জামির। বর্তমানে পরিবারের সঙ্গেিই রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় থাকেন। গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুখ্য সমন্বয়ক।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া:

আসিফ মাহমুদও সাম্প্রতিক সময়ের কোটা সংস্কার আন্দোলন ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাাবির বিজয় একাত্তর হলে থাকেন।

নাখালপাড়া হোসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন আসিফ। বাবার নাম মো. বিল্লাল হোসেন।

আসিফ মাহমুদের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তিনি বর্তমানে গণতান্ত্রিক ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ফরিদা আখতার:

ফরিদা আখতার একজন লেখক, গবেষক ও আন্দোলনকর্মী। তার জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছেন তিনি। ছাত্রী থাকার সময় অধ্যাপক ইউনূসকে সরাসরি শিক্ষক হিসাবে পেয়েছিলেন।

বর্তমানে বেসরকারি সংস্থা উবিনীগের (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) নির্বাহী পরিচালক তিনি।

অন্যদিকে বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতিনির্ধারণী গবেষণা ও লেখালেখিই তার কাজের প্রধান জায়গা। নারী উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য সম্পদ, তাঁত শিল্প, গার্মেন্টস শিল্প ও শ্রমিক, জনসংখ্যা এবং উন্নয়নমূলক বিষয়ে নিবিড়ভাবে দীর্ঘ প্রায় তিন দশক ধরে কাজ করছেন। তিনি বাংলাদেশের নারী আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত। তার প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে ‘নারী ও গাছ’, ‘কৈজুরী গ্রামের নারী ও গাছের কথা’।

নূরজাহান বেগম:

নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যে দায়িত্ব তিনি পেয়েছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে। এছাড়াও গ্রামীণ পরিবারের একটি অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ১৯৭৬ সালে যখন তিনি গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরু করেন তখন তিনি প্রফেসর ইউনূসের প্রথমসারির সহযোগীদের একজন ছিলেন।

তিনি বিভিন্ন দেশে মাইক্রো-ক্রেডিট প্রোগ্রামের পরামর্শদাতা, প্রশিক্ষক এবং মূল্যায়নকারী হিসেবে কাজ করেছেন এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়, সম্মেলন এবং সেমিনারে বক্তৃতা দিয়েছেন।

তিনি গ্রামীণ ফাউন্ডেশন, ইউএসএসহ বেশ কয়েকটি সংস্থার বোর্ডেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গ্রামীণ ফাউন্ডেশন কর্তৃক সুসান এম. ডেভিস লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ২০০৮ লাভ করেন। এছাড়াও তিনি ওয়ার্ল্ড সামিট মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস অ্যাওয়ার্ড ২০০৯ এবং ভিশন অ্যাওয়ার্ড ২০০৯-এ ভূষিত হন। তিনি ২০০৭ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ফরচুন মোস্ট পাওয়ারফুল উইমেন সামিটে অংশগ্রহণ করেন এবং স্পেনের ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত ফাউন্ডেশন ফর জাস্টিস পুরস্কার প্রদান অনুষ্ঠানে সভাপতি নিযুক্ত হন ২০০৭ সালে।

শারমিন মুরশিদ:

শারমিন মুরশিদ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি সমাজ কল্যাণমূলক অধিকার ভিত্তিক সংগঠন— ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা। সংস্থাটি ২০০১ সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠি বিশেষ করে আদিবাসী জনগনের অধিকার আদায়ে কাজ করে আসছে।

তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার নানা অনিয়ম নিয়ে কথা বলেন। দেশি-বিদেশি গণমাধ্যমে তার মতামত ও পরামর্শ গুরুত্ব সহকারে প্রচার হয়।

 

যারা শপথ নেননি এখনো—

ড. বিধান রঞ্জন রায় পোদ্দার:

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইএমএইচ) পরিচালক অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার অতি সম্প্রতি অবসরে গেছেন। মানসিক রোগ বিশেষজ্ঞ হিসেবে ড্রাগ আসক্তি ও যৌন রোগ বিষয়ে তিনি সমাদৃত। মানসকি রোগ বিশেষজ্ঞদের সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইক্রিয়াটিস্টস’ (বিএপি) এর প্রেসিডেন্ট ছিলেন।

ক্লিনিকাল অনুশীলনের বাইরে, অধ্যাপক ডা. পোদ্দার গবেষণা, শিক্ষাদান ও পরামর্শের মাধ্যমে মনোচিকিৎসার উন্নতিতে সক্রিয়ভাবে অবদান রেখেছেন। গবেষক-লেখক হিসেবেও তিনি সমাদৃত। তার বইয়ের মধ্যে উল্লেখযোগ্য সামাজিক চেতনার মনস্তত্ত্ব; এপিকুরস আধুনিকতা ও আমরা; ‘শতবর্ষে দেবীপ্রসাদ, সিগমুন্ড ফ্রয়েড এবং অফ্রয়েডীয় ফ্রয়েডবাদীগণ। তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলি হাইস্কুল থেকে ১৯৭৯ সালে এসএসসি ও ১৯৮১ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে ১৯৮৮ সালে এমবিবিএস সম্পন্ন করেন।

ফারুক-ই-আজম:

মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান ‘অপারেশন জ্যাকপট’। সারা দেশে একই সময়ে সব বন্দরে একযোগে আক্রমণ চালানো হয়েছিল। চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য ২০ সদস্যের তিনটি দল নির্বাচন করা হয়। একটি দল চট্টগ্রামে এসে পৌঁছাতে পারেনি। বাকি দুটি দলের ৩৭ জন সদস্য অংশ নেন। ওই দলের উপ-অধিনায়ক ফারুক-ই-আজম। তখন মাত্র উচ্চমাধ্যমিক পাস করেছেন ফারুক ই আজম।

সেসময় তিনি খুলনায় ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে অনেক বাধাবিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রামে পৌঁছান। ৬ মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেন।

এই অবস্থায় তিনি একদিন শুনলেন, নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে। তিনি লাইনে দাঁড়ালেন। টিকে গেলেন। পলাশিতে দুই মাসের প্রশিক্ষণ শেষে ১ আগস্ট অপারেশনের জন্য তাকে মনোনীত করা হয়। ফারুক-ই-আজম এরপর বেশ কয়েকবার অপারেশনে অংশ নেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত হন।

ফারুক-ই-আজম চট্টগ্রাম শহরের ১৯ মেহেদিবাগ সড়কে বাস করেন। স্ত্রী শামিম আরা বেগম। তাদের চার মেয়ে।

সুপ্রদীপ চাকমা:

সুপ্রদীপ চাকমার জন্ম ১৯৬১ সালে খাগড়াছড়ির কমলছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন। ১৯৮৫ ব্যাচের সপ্তম বিসিএসে পার্বত্য চট্টগ্রামের নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে প্রথম ফরেন সার্ভিসে যোগদান করেন এবং পরবর্তীকালে সচিব পর্যায়ে প্রথম চাকমা হিসেবে অধিষ্ঠিত হন। চাকরি জীবনে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রশাসন, কনস্যুলার রাজনৈতিক অনুবিভাগে এবং প্রটোকলে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন শাখায় সহকারী সচিব, পরিচালক ও মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

পরবর্তীতে মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে এবং মরক্কোর রাবাত, বেলজিয়ামের ব্রাসেলস, তুরস্কের আঙ্কারা এবং শ্রীলঙ্কার কলম্বোতে বাংলাদেশ মিশনেও বিভিন্ন পদে কাজ করেছেন ছিলেন সুপ্রদীপ চাকমা।

সর্বশেষ গত বছর জুলাই মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে সুপ্রদীপ চাকমাকে দায়িত্ব দেওয়া হয়। যা আগামী বছর জুলাইয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Post Views: 336

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, তালিকা প্রকাশ

ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, তালিকা প্রকাশ

by admin
September 24, 2026
0
64

জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন ভাড়ার তালিকায় কিলোমিটারপ্রতি ভাড়ার...

স্থানীয় নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি আনোয়ারুল

স্থানীয় নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি আনোয়ারুল

by admin
September 24, 2026
0
8

নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা...

এসিল্যান্ড পদে পদায়ন হলেন ৫২ কর্মকর্তা

এসিল্যান্ড পদে পদায়ন হলেন ৫২ কর্মকর্তা

by admin
September 24, 2026
0
17

এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) পদে নিয়োগ দিতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫২ জন কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)...

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার

by admin
September 24, 2026
0
16

দেশের বর্ধমান চাহিদা মেটাতে সরকার আজ পৃথক প্রস্তাবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট্রিক...

ডোমারে জনবল সংকটে স্থবির কার্যক্রম। সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী

ডোমারে জনবল সংকটে স্থবির কার্যক্রম। সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী

by admin
September 24, 2026
0
6

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ জনবল সংকটে স্থবির হয়ে পড়েছে নীলফামারীর ডোমার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কার্যক্রম।...

বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি

by admin
September 24, 2026
0
6

বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী করতে ২০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতি ডলার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, তালিকা প্রকাশ September 24, 2026
  • গঙ্গা পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদ মন্ত্রী September 24, 2026
  • স্থানীয় নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি আনোয়ারুল September 24, 2026
  • আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস September 24, 2026
  • এসিল্যান্ড পদে পদায়ন হলেন ৫২ কর্মকর্তা September 24, 2026
  • সাপাহারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ September 24, 2026
  • পার্বতীপুর রেলওয়ে পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার September 24, 2026
  • পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর September 24, 2026
  • ১ লাখ ৫৫ হাজার টন সার ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার September 24, 2026
  • ভয় দেখিয়ে যুবদল নেতার নেতৃত্বে  ৪ ট্রাক মুরগির বিষ্ঠা লুট, গ্রেপ্তার ২ September 24, 2026
  • জামালপুরে ৪ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার September 24, 2026
  • রাজনৈতিক সংশ্লিষ্টতার কারনে মাত্র ২০ দিনের মাথায় গৌরীপুরে এসি ল্যান্ডকে প্রত্যাহার। September 24, 2026
  • বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ঝুঁকি নিয়ে চলছে যানবাহন September 24, 2026
  • ডোমারে জনবল সংকটে স্থবির কার্যক্রম। সেবা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী September 24, 2026
  • তিতাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ’লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার September 24, 2026
  • নিবন্ধনহীন তিতাস উপজেলা প্রেস ক্লাব: দাপ্তরিক নথিতে স্পষ্ট সরকারি প্রজেক্টের কর্মী, আনসার সদস্য ও জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি September 24, 2026
  • নিউ ইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা September 24, 2026
  • বিদ্যুৎ খাতের উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি September 24, 2026
  • ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা, সদস্যের ৫ হাজার September 24, 2026
  • ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালু September 24, 2026
  • “আইনের শাসন, ক্ষমতা, বিচারহীনতা ও নাগরিক নিরাপত্তা: কোথায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ?” September 22, 2026
  • সরকারি হাসপাতালের পাশে কোনো ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী September 22, 2026
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী September 22, 2026
  • ডিসি সম্মেলনে দেওয়া নির্দেশনার অগ্রগতি জানতে চান প্রধানমন্ত্রী September 22, 2026
  • আরকান বা নামাজের ছেফত ছয়টি! হাফিজ মাছুম আহমদ দুধরচকী। September 22, 2026
  • গাইবান্ধার সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নে ভূমি অফিস স্থাপনের দাবি September 22, 2026
  • রামগড়ে সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে লাখ টাকা দাবী, প্রতারক আটক September 22, 2026
  • নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত September 22, 2026
  • নাফ নদীর সীমান্ত সড়ক পোল্ডারের কাজ সম্পন্ন করা হবে: পানিসম্পদ মন্ত্রী September 22, 2026
  • মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত September 22, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, তালিকা প্রকাশ

      ঢাকা থেকে কোন জেলায় কত ভাড়া, তালিকা প্রকাশ

      September 24, 2026
      গঙ্গা পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদ মন্ত্রী

      গঙ্গা পানি বণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদ মন্ত্রী

      September 24, 2026
      স্থানীয় নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি আনোয়ারুল

      স্থানীয় নির্বাচন জানুয়ারিতে হতে পারে: ইসি আনোয়ারুল

      September 24, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • বিশেষ সংবাদ
      • বাংলাদেশ
      • করোনাভাইরাস
      • রাজনীতি
      • বিশ্ব
      • বাণিজ্য
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
      • চাকরি
      • খেলা ধুলা
      • বিনোদন
      • মতামত
      • লাইফস্টাইল

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d