বাংলাদেশে আর কখনো দিনের ভোট রাতে হবে না উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, আমরা দায়িত্ব নিয়েছি আপনাদের গোপন বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার। সেখানে গিয়ে আপনার ভোট যাকে ইচ্ছা, তাকে দিতে পারবেন।
বুধবার (১১ জুন) ঝিনাইদহের শৈলকুপায় সপ্তাহব্যাপী কয়েকটি সভা ও সেমিনারে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক এবং সৈয়দ মাহমুদ হোসেনদের মত কুলাঙ্গাররা ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাধ্যমে ভোটের অধিকার হরণ নিশ্চিত করেছিলেন।
তিনি বলেন, আমি প্রতিনিয়ত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। এ লড়াইয়ে সফলও হচ্ছি। আপনারা মাদক ও দুর্নীতির তথ্য দিয়ে সগযোগিতা করুন আমরা মাদকমুক্ত দেশ গড়ে তুলবো।








