মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল)
রবিবার (২০ জুলাই) টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা গুজব, অপপ্রচার ও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় ভূঞাপুর উপজেলা পৌর যুবদলের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যুবদলের আহ্বায়ক খন্দকার জুলহাস আলমের সভাপতিত্বে মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলিম চকদার, যুগ্ম আহ্বায়ক মো. কফিল উদ্দিন, জুলাই আন্দোলনের আহত যোদ্ধা মো. হাসান আলী, মো. সোহাগ, মো. রাসেল মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান তালুকদার সেলু এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দ। খন্দকার জুলহাস আলম তার বক্তব্যে বলেন, দেশপ্রেমিক জনগণকে এই অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শান্তিপূর্ণভাবে কিন্তু দৃঢ়তার সাথে প্রতিবাদ জানাতে হবে। তারেক রহমান সাহেব বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। তার নেতৃত্বে আমরা একটি সুখী, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে ভূঞাপুর বাজার ও বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
Views: 206
Related