লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুর বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ জুলাই দুপুরে আসামীকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে ২৬ জুলাই রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার চর গোয়ালীনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম তোতার পুত্র চর গোয়ালীনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলীনূর ইসলাম(৪০)।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ ফ ম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিস্ফোরক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৬ দফা দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের ইউএনও কার্যালয় ঘেরাও
নেত্রকোনা: বিদ্যালয়ের বেদখল জমি উদ্ধার, খেলার মাঠ নিশ্চিতকরণ, বহুতল ভবন নির্মাণের জন্য জমি বরাদ্দসহ ছয় দফা দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় মানববন্ধন, বিক্ষোভ...








