মোহাম্মদ সোহেল, টাঙ্গাইল:
শিক্ষার গুণগত মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের জবাবদিহিতা বাড়াতে সরকারের “পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস” প্রকল্পের আওতায় ঘাটাইল উপজেলার ৩৫ মেধাবী শিক্ষার্থী ও ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঘাটাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুজহাত ইয়াসমিন বলেন, “এ প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকারিতা ও গুণগত উন্নয়নে ভূমিকা রাখছে।” উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. নাসিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। প্রকল্পের বিস্তারিত তুলে ধরে শফিকুল ইসলাম বলেন, “এটি শিক্ষার পরিবেশ উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করবে।” পুরস্কারপ্রাপ্তরা সরকারের এ উদ্যোগের সাফল্যকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
Views: 156
Related