যশোর প্রতিনিধি –
যশোরের খাজুরায় তিন’শ গ্রাম গাঁজা সহ সজিব কুমার (নবাব) এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে খাজুরা ফাঁড়ী পুলিশ। আটক নবাব বাঘারপাড়ার সেকেন্দারপুর গ্রামের মাদক ব্যাবসায়ী শংকর কুমারের ছেলে। পুলিশ সুত্রে জানাযায়, যশোর পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঘারপাড়া উপজেলার সেকেন্দারপুর গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটক করে খাজুরা ফাঁড়ী পুলিশের একটি চৌকস টিম। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর এজাহারনামীয় আসামী হিসাবে তাকে আদালতে পাঠানো হয়। এ ব্যাপারে জানতে চাইলে খাজুরা ফাঁড়ীর সেকেন্ড অফিসার এস আই রাশেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এছাড়া একাধিক সুত্রে জানা যায়, অাটক নবাবের পিতা শংকর কুমার পারিবারিক ভাবে দীর্ঘদিন যাবৎ খাজুরা এলাকাতে মা’দকের ব্যবসা করে আসছে।
Views: 148
Related