বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
২০ আগস্ট বিকেল ৫ টায় আবু সাঈদ চত্বরে অবস্হিত তৃতীয় স্মৃতিস্তম্ভে পরিদর্শন শেষে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ও বেরোবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী, রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এর আগে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন ও কুড়িগ্রামের চিলমারী উপজেলার রমনা ইউনিয়নের সংযোগকারী তিস্তা নদীর ওপর নির্মিত এক হাজার ৪৯০ মিটার দীর্ঘ ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। পরে তিনি রংপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত জুলাই ৩৬ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে যোগ দেন।
এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইনডোর ও আউটডোর স্টেডিয়াম এবং যাতায়াত সমস্যার সমাধানে দুটি বাস প্রদানে উপদেষ্টার প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন শিক্ষার্থীরা। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন।








