মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৫০) নামে চট্টগ্রামের মিরসরাইয়ের এক প্রবাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল উপজেলার ৯ নম্বর মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর পূর্ব কিছমত জাফরাবাদ গ্রামের মনু দর্জি বাড়ির মৃত বজলের রহমানের ছেলে। তার মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তিনি এক কন্যা সন্তানের জনক।
সাইফুলের বন্ধু মোরশেদ হোসেন বলেন, ‘প্রায় ৩০ বছর আগে দুবাই যান তিনি। সৌদি আরব এবং দুবাইয়ের বর্ডার এলাকায় থাকে। বৃহস্পতিবার দুপুরে গাড়ি চালিয়ে আবুধাবী লেউয়া এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মারা যায়। বর্তমান তার মরদেহ দুবাইয়ের একটি হাসপাতালে রয়েছে।’
কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে
কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে মোঃ আবদুল্লাহ (বুড়িচং) কুমিল্লা : ভোরের প্রথম আলো...






