বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী বীর মুক্তিযোদ্ধা দিনাজপুর চেম্বার অব কমার্স ইন্ডান্টির সাবেক পরিচালক দিনাজপুর ইনষ্টিটিউটের সদস্য গোলাম মতুর্জা চৌধুরী রতন গত ১৬ই সেপ্টেম্বর কানাডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না নিল্লাহি ওয়ানিল্লাহি রাজিউম) মৃতুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী এক পুত্র সন্তান তিন কন্যা তিন ভাই এক বোন রেখে যান। তিনি দিনাজপুর প্রেস ক্লাবের আজীবন সদস্য মরহুমা মাসুমা খাতুনের দ্বিতীয় সন্তান তার মৃত্যুতে দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু দিনাজপুর চেম্বার কর্মাসের নেতৃবৃন্দ ও দিনাজপুর ইনিষ্টিটিউটের গভীর শোক ও সমাবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ তার পরিবাররে প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি বিরল উপজেলার আজিমপুর ইউপি ভাবকি গ্রামের তসলিম উদ্দিন চৌধুরী’র দ্বিতীয় পুত্র।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








