সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লা-২ আসন (হোমনা-তিতাস) উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও কুমিল্লা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান।
মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী উপজেলা গুলোর বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপে গিয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি, সম্পাদক এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেন, “দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সহ দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দূর্গাপূজা হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হলেও আবহমানকাল থেকে এটি বাঙালি জাতির ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন জাতীয় উৎসবে পরিণত হয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা আপনাদের পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছি। জনাব তারেক রহমান বিএনপির নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন পূজা মন্ডপের নিরাপত্তা বিধানে সার্বিক সহযোগিতা করতে। তাই আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পূজার সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসন ও আমরা বিএনপির নেতাকর্মীরা সর্বদা তৎপর রয়েছি। আপনারা নিশ্চিন্তে পূজার আনন্দ উপভোগ করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক আহবায়ক আদিলুর রহমান ভূঁইয়া, বিএনপি নেতা জলিল সরকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈনুদ্দিন সরকার খুশু, ছাত্রদল নেতা মো. জুয়েল খানসহ হোমনা-তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।







