Thursday, November 26, 2026
  • সম্পর্কিত
  • যোগাযোগ
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • বিজ্ঞাপন দিন
  • Login
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
  • হোম
  • সর্বশেষ
  • মতামত
  • আইন/আদালত
  • করোনাভাইরাস
  • চাকরি
  • বিভাগ সমূহ
    • ঢাকা বিভাগ
    • ময়মনসিংহ বিভাগ
    • বরিশাল বিভাগ
    • রংপুর বিভাগ
    • চট্টগ্রাম বিভাগ
    • সিলেট বিভাগ
    • খুলনা বিভাগ
    • রাজশাহী বিভাগ
  • রাজনীতি
  • লাইফস্টাইল
  • খেলা ধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • ইসলাম ধর্ম
  • কবিতা/ছড়া/সাহিত্য
  • তথ্যপ্রযুএি
  • নামাজের সূচি
  • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
  • বিশ্ব
  • জাতীয়
  • বাংলাদেশ
  • বিশেষ সংবাদ
  • বাণিজ্য
  • বাংলাদেশের সকল ক্যাম্পাস
  • /প্রবাসী খবর
  • আন্তর্জাতিক
  • সাংবাদিক/মিডিয়া
  • রাজধানী ঢাকা
  • প্রশাসন
  • ভারত/কলিকাতা
  • শিক্ষা
  • আলোচিত নিউজ/ছবি
  • ইতিহাসের পাতায়
  • জেনেনিন আপনার রাশিফল
  • রুপচচাৃ/বিউটি পার্লার
  • স্বাস্থ্য
  • হিন্দু সহ অন্যান্য
  • স।রাদেশ
No Result
View All Result
দৈনিক দেশের সংবাদ
No Result
View All Result
Home আইন/আদালত

রংপুরে মামলাজটে পড়েছে বিচারপ্রত্যাশীরা

admin by admin
October 4, 2025
in আইন/আদালত, রংপুর বিভাগ
Reading Time: 1 min read
0 0
A A
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

রংপুর বিভাগীয় প্রতিনিধি: রংপুরে বছরের পর বছর আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছেন হাজার হাজার বিচারপ্রত্যাশী। মামলাজটের পড়েছে তারা। কেউ কেউ সহায় সম্বল বিক্রি করে মাসের পর মাস আদালতে আসছেন, কিন্তু কাঙি্ক্ষত বিচার পাচ্ছেন না। বিচারক স্বল্পতা, জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় জেলার আদালতগুলোতে মামলাজট তৈরি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্রে জানা যায়, বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে ২৪ হাজারের বেশি মামলা। বিচারক স্বল্পতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতায় প্রতিনিয়ত বাড়ছে মামলার জট। সংশ্লিষ্টরা বলেন, দ্রুত বিচার নিশ্চিত করতে নতুন বিচারক নিয়োগ, অন্যান্য জনবল বৃদ্ধি, বিশেষ ট্রাইব্যুনাল গঠনসহ কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে থাকবেন সাধারণ মানুষ, প্রশ্নবিদ্ধ হবে বিচারব্যবস্থার কার্যকারিতা। জানা যায়, রংপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আওতাধীন আমলি আদালত ও বিচার আদালতে মাদক মামলা, নারী ও শিশু মামলা, এনআই অ্যাক্ট মামলা, যৌতুক নিরোধ মামলা, শ্রম মামলা, মোটরযান মামলা, সড়ক পরিবহন মামলা, ফৌজদারি বিধি মামলা, দ্রুত বিচার মামলাসহ বিভিন্ন মামলার বিচারকার্য চলমান রয়েছে। এর মধ্যে ২০২৪ সালে আমলি আদালত ও বিচার আদালতে মোট মামলা ছিল ৫২ হাজার ২৫টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ১১ হাজার ৯৯২টি, অন্য আদালতে বদলি হয়েছে ১৬ হাজার ৩৪১টি, বিচারাধীন রয়েছে ২৩ হাজার ৬৯২টি, পাঁচ বছরেরও অধিক সময় ধরে বিচারাধীন রয়েছে ৭৮৯টি এবং উচ্চ আদালতের নির্দেশে মামলা স্থগিত রয়েছে দুটি। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত আমলি আদালত ও বিচার আদালতে মোট মামলা ছিল ৩০ হাজার ৯০৪টি। তিন মাসে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৮০৫টি, অন্য আদালতে বদলি হয়েছে ৪ হাজার ১৭৫টি, বিচারাধীন ২৩ হাজার ৯৪৩টি, পাঁচ বছরের অধিক সময় ধরে বিচারাধীন ৯০২টি এবং ৪টি মামলা উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বারান্দায় কথা হয় বিচারপ্রার্থী এক নারীর সঙ্গে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ২৪ বছর ধরে এই কোর্টে আসি আর যাই। আজ হবে, কাল হবে, নয়তো পরশু হবে এই আশায়। কখনো লম্বা লম্বা তারিখ দেয়। এভাবে বছরের পর বছর শুধু হয়রানির শিকার হচ্ছি। কোর্টের দরজায় আসছি আর যাচ্ছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। রায় হবে হবে করেও হয় না। কোনো সুফল পাচ্ছি না। রংপুর জেলা পুলিশের কোর্ট পরিদর্শকের কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে রংপুরের আট উপজেলার ৮টি থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে ৬৮৬টি। এসব মামলায় আসামি করা হয়েছে ১ হাজার ১৮১ জনকে। ২০২৪ সালে জেলা পুলিশের পক্ষ থেকে ৫৩৯টি মামলা করা হয়েছে। এতে আসামি করা হয়েছে ১ হাজার ১৩৬ জনকে। জেলা পুলিশের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে থানা পুলিশ যেসব মামলা করেছে, সেগুলো বিচারাধীন। পুলিশ আন্তরিকতার সঙ্গে মামলার তদন্ত, আসামি গ্রেপ্তার, চার্জশিট প্রদানসহ আইনি কার্যক্রম বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট আইনজীবীরা মনে করেন, মামলা বিলম্বিত হলে সুযোগ পায় আসামিরা। এ কারণে এমন মামলা গুরুত্ব দিয়ে নিষ্পত্তি করা উচিত। বিচার বিলম্বিত হওয়ায় রাষ্ট্রের আইনি ব্যবস্থার প্রতি মানুষের বিতৃষ্ণা চলে আসে। এ কারণে নতুন আইনে এসব মামলা নিষ্পত্তি হলে ভালো হতো। সরকারি কেঁৗসুলি আফতাব হোসেন বলেন, রাষ্ট্র বাদী হয়েছে এমন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে মামলার সমন জারি, চার্জশিট দেওয়া, সাক্ষ্য—প্রমাণ আদালতে উপস্থাপনসহ কিছু কিছু মামলার রায় পর্যায়ে যেতে তিন—চার বছর সময় লেগে যায়। রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—২—এর বিশেষ পিপি মোকসেদুল হক বলেন, আমি কয়েক মাস হলো দায়িত্ব নিয়েছি। ট্রাইব্যুনাল—২—এ ২০০৩ সালের বেশ কয়েকটি মামলা রয়েছে। বিচারক সেগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হচ্ছে। সাক্ষ্যগ্রহণের ব্যবস্থা করার চেষ্টা করছি। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল—১—এর বিশেষ পিপি সফি কামাল বলেন, তিনটি ট্রাইব্যুনালে পাঁচ হাজারের মতো মামলা রয়েছে। আমরা সেগুলোর বিচারকাজ দ্রুত শেষ করার চেষ্টা করছি। তবে এটা সত্য, ১৮ থেকে ২০ বছরের পুরোনো অনেকগুলো মামলা বিচারাধীন। সেগুলোও নিষ্পত্তির চেষ্টা করছেন বিচারক। রংপুরের সিনিয়র আইনজীবী ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ রইছ উদ্দিন বাদশা বলেন, মূলত তিন কারণে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর বিচারকাজ বিলম্বিত হচ্ছে। প্রথমত তদন্তের নামে বছরের পর বছর পুলিশের তদন্তকারী কর্মকর্তার কালক্ষেপণ, দফায় দফায় আদালতে আবেদন করে সময় নেওয়া এবং তৃতীয়ত সাক্ষীদের আদালতে হাজির করতে পুলিশের অনীহা। এসব কারণে বিচারকাজ বিলম্বিত হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাদী ও আসামি দুই পক্ষই। মানবাধিকার কর্মী ও রংপুর মহানগর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, দিনের পর দিন, বছরের পর বছর আদালতে ঘুরে ঘুরে বিচারপ্রার্থীদের অনেকে নিঃস্ব হয়েছে। সেই মানুষগুলোর কথা ভাবতে হবে। আদালতে প্রতিমাসে বিচারপ্রার্থীরা আসে, হাজিরা দেন আর বাড়িতে চলে যান। আমাদের কাছে অভিযোগ করে, বলে কবে ন্যায়বিচার পাব? এর জবাব আমরা দিতে পারি না। সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট বলেন, বিচারপ্রার্থীরা আদালতপাড়ায় বছরের পর বছর ঘুরে সর্বস্বান্ত হচ্ছে। এ থেকে উত্তরণে বিচারকের স্বল্পতা দূর করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আদালত নির্দেশিত সময়ের মধ্যে মামলার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করলে মামলার সংখ্যাও কমে যাবে, বিচারপ্রার্থীদেরও হয়রানি হতে হবে না।

 

Views: 255

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
  • Email a link to a friend (Opens in new window) Email
  • Print (Opens in new window) Print

Like this:

Like Loading…

Related

admin

admin

সম্পর্কিত পোস্ট

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোর মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোর মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে

by admin
November 24, 2026
0
48

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার সাদুল্যাপুর থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (২৪ শে নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা...

বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ

বিদেশে যেকোনো মিশনে গেলেই হাসিনাকে গ্রেপ্তার: শামা ওবায়েদ

by admin
November 24, 2026
0
25

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ভারতের দিল্লিসহ বিদেশে বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে। মঙ্গলবার (২৪...

দৈনিক রুদ্র বাংলার  ১৬তম বর্ষাপূর্তি সম্মাননা পদক পেলেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা

দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষাপূর্তি সম্মাননা পদক পেলেন ফাতেমা আক্তার মাহমুদা ইভা

by admin
November 24, 2026
0
15

https://youtube.com/shorts/Y_iWkINDhkA?si=4wQQ2Q9Hx4ZQi5zD ফাতেমা আক্তার মাহমুদা ইভা বর্ণাঢ্য আয়োজনে দৈনিক রুদ্র বাংলার ১৬তম বর্ষপূর্তি উদ্‌যাপন ও সম্মাননা পদক প্রদান অনুষ্ঠান। আনন্দঘন ও...

ডোমারে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ডোমারে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

by admin
November 24, 2026
0
8

গোপাল চন্দ্র রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপি তথ্য সংগ্রহের অংশ হিসেবে "ব্যাক্তি নয়, পরিবারই...

বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত

by admin
November 24, 2026
0
12

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাড়ি ফেরার পথে আর ঘরে ফেরা হলো না ১৮ বছরের তরুণ ফয়সাল আলীর। পরিবারের কাছে ফেরার...

গাইবান্ধা সদরে দেড় কোটি টাকা পাওনা রেখে ইটভাটার মালামাল বিক্রির অভিযোগ, উঠেছে

গাইবান্ধা সদরে দেড় কোটি টাকা পাওনা রেখে ইটভাটার মালামাল বিক্রির অভিযোগ, উঠেছে

by admin
November 24, 2026
0
6

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নে প্রায় দেড় কোটি টাকা পাওনা রেখে একটি ইটভাটার...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আমাদের বিভাগ সমূহ

সাম্প্রতিক পোস্ট

  • কালিহাতি কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে মহা বৈষ্ণব সেবার আয়োজন। November 26, 2026
  • ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ November 26, 2026
  • ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা November 26, 2026
  • মিরসরাইয়ে জামেয়া তা’লীমুননিছা মহিলা মাদ্রাসায় খতমে মেশকাত, জালালাইন ও দোয়া মাহফিল November 26, 2026
  • ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা November 26, 2026
  • সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ November 25, 2026
  • জয়পুরহাটে অসামাজিক কার্যকলাপের অভিযোগে কারারক্ষী আটক November 25, 2026
  • ঋণখেলাপিদের সুদিন November 24, 2026
  • পূবাইল থানা প্রেসক্লাবের ৮ তম আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে November 24, 2026
  • নলছিটিতে সন্ত্রাস, নৈরাজ্যর প্রতিবাদে মোতালেব মোল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল November 24, 2026
  • (no title) November 24, 2026
  • রামগড়ে রাস মহোৎসবে ৪৩ বিজিবির আর্থিক অনুদান প্রদান November 24, 2026
  • প্রচলিত এই গল্প অনুযায়ী, ২০০৯ সালের বিডিআর বি/ দ্রোহে নি/ হ/ ত এক সদস্যের বিয়ের বয়স তখন মাত্র এক সপ্তাহ November 24, 2026
  • নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ November 24, 2026
  • একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ও একটি পরাধীন প্রক্সি রাষ্ট্রের প্রভেদ। November 24, 2026
  • আমেরিকানরা শেখ হাসিনাকে হত্যা করতে চায় কেন? — ২ November 24, 2026
  • শেখ হাসিনার সরকারে আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তাই আওয়ামী লীগ সাম্প্রদায়ীক ও হিন্দুবিরোধী। November 24, 2026
  • কেন বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে মাইনাস করা যাবে না চীনকে দিয়ে— November 24, 2026
  • নিজের হাতের আঙ্গুল ডুবিয়ে তোলা এক ফোঁটা ঘি। November 24, 2026
  • শেখ হাসিনার আগমন, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট এবং ৪০ লাখ সিমকার্ড November 24, 2026
  • শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্নিয়া রোগীর সফল অস্ত্রোপচার November 24, 2026
  • পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী, November 24, 2026
  • বগুড়ার শেরপুরে নাশকতার মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার November 24, 2026
  • সীমান্তে নিরাপত্তা জোরদারে রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা November 24, 2026
  • দেশে আরও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? November 24, 2026
  • গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক কিশোর মাদ্রাসাশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে November 24, 2026
  • ডিসির কাছে প্রতিকার দাবি মাত্র এক শতক জমি মালিকানায় বিঘা জমি জবর দখল রেলগেটে November 24, 2026
  • ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা November 24, 2026
  • পোশাক শ্রমিকদের দাবি ২২ হাজার, মালিকরা দিতে চায় ১৫৭০০ টাকা November 24, 2026
  • রিয়াদগামী বিমানের ফ্লাইট ১৬ ডিসেম্বর পর্যন্ত স্থগিত November 24, 2026

Recent Comments

    দৈনিক দেশের সংবাদ

    02 ফেব্রুয়ারি 2012, আমি নির্ভীক, আমি ভয় পাই না, আমি দেশের কথা বলব, স্বাধীনতার কথা বলব, জনগণের কথা বলব। এর সাহসী সাংবাদিকতা, সমৃদ্ধ বিষয়বস্তু এবং অনন্য বিন্যাস এবং নকশা সহ উপস্থাপনার কারণে, দেশের সংবাদ দ্রুত মানুষের হৃদয় জয় করে, এমনকি সবচেয়ে পরিশীলিত এবং দূরদর্শী পাঠকদের আনুগত্য বাড়িয়ে তোলে।

    আমাদের অনুসরণ করো

    প্রশাসক

      [wps_visitor_counter]

      [wps_visitor_counter]

      বিষয়শ্রেণী দ্বারা ব্রাউজ করুন

      • /প্রবাসী খবর
      • অপরাধ
      • আইন/আদালত
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • করোনাভাইরাস
      • খুলনা বিভাগ
      • খেলা ধুলা
      • চট্টগ্রাম বিভাগ
      • চাকরি
      • জাতীয়
      • জেনেনিন আপনার রাশিফল
      • ঢাকা বিভাগ
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • ন্তর্জাতিক
      • প্রশাসন
      • বরিশাল বিভাগ
      • বাণিজ্য
      • বাংলাদেশ
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • বিনোদন
      • বিভাগ সমূহ
      • বিশেষ সংবাদ
      • বিশ্ব
      • ভারত/কলিকাতা
      • মতামত
      • ময়মনসিংহ বিভাগ
      • রংপুর বিভাগ
      • রাজধানী ঢাকা
      • রাজনীতি
      • রাজশাহী বিভাগ
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • লাইফস্টাইল
      • শিক্ষা
      • স।রাদেশ
      • সর্বশেষ
      • সাংবাদিক/মিডিয়া
      • সিলেট বিভাগ
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • হোম
      কালিহাতি কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে মহা বৈষ্ণব সেবার আয়োজন।

      কালিহাতি কেন্দ্রীয় জয় কালীবাড়ি মন্দিরে মহা বৈষ্ণব সেবার আয়োজন।

      November 26, 2026
      ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ

      ট্রেনের যাত্রাবিরতির দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন ও রেলপথ অবরোধ

      November 26, 2026
      ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা

      ভান্ডারপুরে ফুলকপির দামে হতাশ কৃষক, বৃষ্টিতে ক্ষতির শঙ্কা

      November 26, 2026
      • সম্পর্কিত
      • যোগাযোগ
      • শর্তাবলী
      • গোপনীয়তা নীতি
      • বিজ্ঞাপন দিন

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      Welcome Back!

      Login to your account below

      Forgotten Password?

      Retrieve your password

      Please enter your username or email address to reset your password.

      Log In
      No Result
      View All Result
      • হোম
      • সর্বশেষ
      • মতামত
      • আইন/আদালত
      • করোনাভাইরাস
      • চাকরি
      • বিভাগ সমূহ
        • ঢাকা বিভাগ
        • ময়মনসিংহ বিভাগ
        • বরিশাল বিভাগ
        • রংপুর বিভাগ
        • চট্টগ্রাম বিভাগ
        • সিলেট বিভাগ
        • খুলনা বিভাগ
        • রাজশাহী বিভাগ
      • রাজনীতি
      • লাইফস্টাইল
      • খেলা ধুলা
      • বিনোদন
      • অপরাধ
      • ইসলাম ধর্ম
      • কবিতা/ছড়া/সাহিত্য
      • তথ্যপ্রযুএি
      • নামাজের সূচি
      • নারী কর্মীরা প্রযুক্তিতে ন্যায্যতা
      • বিশ্ব
      • জাতীয়
      • বাংলাদেশ
      • বিশেষ সংবাদ
      • বাণিজ্য
      • বাংলাদেশের সকল ক্যাম্পাস
      • /প্রবাসী খবর
      • আন্তর্জাতিক
      • সাংবাদিক/মিডিয়া
      • রাজধানী ঢাকা
      • প্রশাসন
      • ভারত/কলিকাতা
      • শিক্ষা
      • আলোচিত নিউজ/ছবি
      • ইতিহাসের পাতায়
      • জেনেনিন আপনার রাশিফল
      • রুপচচাৃ/বিউটি পার্লার
      • স্বাস্থ্য
      • হিন্দু সহ অন্যান্য
      • স।রাদেশ

      © ২০১২ জহির হাওলাদার পরিচালিত দেশের সংবাদ >> কপিরাইট : বাণিজ্যিক উদ্দেশ্যে দেশের সংবাদ নিউজের সামগ্রীগুলির কোনও অননুমোদিত ব্যবহার বা পুনরুত্পাদন কঠোরভাবে নিষিদ্ধ এবং আইনী পদক্ষেপের জন্য দায়বদ্ধ কপিরাইট লঙ্ঘনকে গঠন করে। - Website Designer & SEO Specialist By Mr. Nirob

      %d