আজ বাংলাদেশ জাতায়াতে ইসলামী চিরিরবন্দর শাখার আয়োজনে দিনাজপুর—৪ (চিরিরবন্দর—খানসামা) আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন পরিচালক মশিউর রহমান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির রংপুর বিভাগীয় সহকারী পরিচালক ও কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মাওঃ মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান, জামায়াতের দিনাজপুর—৬ আসন (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর—নবাবগঞ্জ) এমপি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম। দিনাজপুর—৪ আসনের এমপি প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা, দিনাজপুর—৫ (ফুলবাড়ী—পার্বতীপুর) আসনের এমপি প্রার্থী মাওঃ আনোয়ারুল ইসলাম, দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারী ড. মুহাদ্দিস এনামুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ কর্মশালায় বক্তব্য রাখেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর—৪ আসনের নির্বাচন পরিচালক মশিউর রহমান।








