স্টাফ রিপোর্টার \ “নিজে পরিস্কার থাকি, পৌরসভাকে পরিস্কার রাখি”—এই শ্লোগানকে সামনে রেখে ৬ নভেম্বর বৃহস্পতিবার দিনাজপুর পৌরসভার আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইএসডিও, আস্থা সংস্থা ও দীপ্তি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় স্থানীয় জনগণের অংশগ্রহনে পরিস্কার—পরিচ্ছন্নতা অভিযান—২০২৫ এর উদ্বোধন করলেন প্রধান অতিথি দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো—অর্ডিনেশন অফসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন, ইএসডিও’র সিনিয়র এসিসট্যান্ট প্রোগ্রাম কো—অর্ডিনেটর শাহ্ মোঃ আমিনুল হক, আস্থা সোসাল ডেভেলপমেন্ট অর্গনাইজেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাহিদ পারভীন মুক্তি, দীপ্তি ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক হান্না রায়, মাধ্যমিক শিক্ষা অফিার মোঃ সাইফুজ্জামান ও ইউএনডিসি’র সভাপতি আকরাম হোসেন বাবলু। স্থানীয় জনগণের অংশগ্রহনে পরিস্কার—পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করতে গিয়ে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়। পরিস্কার—পরিচ্ছন্নতার বিষয় জনগণকে সচেতন করতে হবে। এর জন্য চাই সকলের অংশগ্রহণ এবং সামাজিক আন্দোলন। এডিসি (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন বলেন, এই দেশ, এই শহরকে পরিস্কার—পরিচ্ছন্ন রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। এব্যাপারে জিও—এনজিও সংগঠনদের এগিয়ে আসতে হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এপি’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, ইতিমধ্যে ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি অফিস পরিস্কার—পরিচ্ছন্নতা নিয়ে কাজ শুরু করেছে। আমরা প্লাস্টিক, বর্জ্য, আবর্জনা যেখানে—সেখানে না ফেলার জন্য জনগণকে সচেতন করে আসছি। এছাড়া পরিবেশ বান্ধব গ্রাম গড়ে তোলার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করে যাচ্ছি। উদ্বোধন শেষে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে অতিথিবৃন্দ এবং স্থানীয় জনগণ রাস্তার দু’ধারের ময়লা—আবর্জনা পরিস্কার—পরিচ্ছন্নতা কর্মসূচীতে অংশগ্রহণ করেন।
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








