জিন্নাত হোসেন, দিনাজপুর প্রতিনিধি \
মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বিজয় মেলার সমাপনী উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
লোকভবন প্রাঙ্গণে দিনাজপুর জেলা প্রশাসন কতৃক বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত বিজয় মেলা-২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে ঈদগাহ্ আবাসীক এলাকার সোনারতরী বুটিক্স মহিলা উন্নয়ন সংস্থা এর স্বত্বাধিকারী ফারাহ্ দিবা ও অন্যান্যদের হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস.এম হাবিবুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মোরশেদ আলী খান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. রওনাকুল ইসলাম প্রমুখ।
শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ##
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য
পলাশবাড়ী উপজেলায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্য মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সাবেক ইউপি...








