জুলাই অভ্যুত্থানে ৭.৬২ রাইফেল হাতে কারা ছিলেন সেই ‘সিভিলিয়ান প্রফেশনাল স্নাইপার’? প্রশ্ন এবং তদন্তের দাবি উঠলেও এটি কেন চেপে গেল ড. ইউনূস সরকার? এটি চেপে গেলেও বিডিআর বিদ্রোহ নিয়ে পুনরায় তদন্ত হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে, যেখানে দায়ী করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।
সেনাবাহিনীতে থাকা অবস্থায় তদন্ত করেছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলমও যিনি পরবর্তীতে অন্তর্বর্তি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে ছিলেন। কোন তদন্তের কতটা সঠিক আর কতটা উদ্দেশ্যপ্রণোদিত? এদিকে বর্তমান বিএনপি সরকার ক্ষমতা নেবার পর সেনাবাহিনীতে যে রদ-বদল, কেন হল সেটি?
কেন অনির্বাচিত- জবাবদিহিতাহীন ড. ইউনূস সরকার সর্বমহলে এত আপত্তি বা সমালোচনার মুখেও বন্দর চুক্তি, বাণিজ্য চুক্তির মত চুক্তিগুলো করতে এত তটস্থ ছিল?
এমন আরো অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গে সরকারের ভেতরের অজানা দিকগুলো জানতে আজ আমার অতিথি অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র, পাট, শ্রম ও নৌ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন।







